Bank Holidays: চলতি মাসের শেষ সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, নির্দেশ জারি করল RBI

Published : Oct 26, 2026, 07:19 PM IST

দুর্গাপুজোর পর চলতি মাসের শেষ সপ্তাহে ফের ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার নির্দেশ জারি করেছে আরবিআই। লক্ষ্মীপুজো, করবা চৌথ, সর্দার প্যাটেলের জন্মদিন এবং রবিবার মিলিয়ে এই ছুটিগুলি থাকবে।

PREV
15

দুর্গাপুজোর সময় টানা বন্ধ ছিল ব্যাঙ্ক। পুজোর শেষ হয়েছে মাত্র কদিন হল, এর মধ্যে ফের প্রকাশ্যে এল ছুটির খবর। জানা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, নির্দেশ জারি করল RBI। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

25

অক্টোবর মাসে জুড়ে উৎসবের আবহাওয়া আছে। এই মাসের শেষের দিকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ অক্টোবর সোমবার লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

35

২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শুধুমাত্রা শিমলায় ব্যাঙ্ক বন্ধ। ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ।

45

আবার ১ নভেম্বর রবিবার। ওই দিন দেশের সব সরকারি, বেসরকারি ব্যাঙ্কে আছে সপ্তাহিক ছুটি। বর্তমানে মাসের সব কয়টি রবিবার এবং দ্বিতীয়-চতুর্থ শনিবার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে।

55

এদিকে ১৭ থেকে ২৫ অক্টোবরের মধ্যে টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। ১৯ অক্টোবর সোমবার অষ্টমীর দিন ব্যাঙ্কে ছুটি ছিল। ২০ অক্টোবর মঙ্গলবার নবমীর দিন ব্যাঙ্কে ছুটি ছিল। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল। ১৮ তারিখ রবিবার। সে কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা বন্ধ ছিল।

Read more Photos on
click me!

Recommended Stories