চলন্ত গাড়ির বনেটে কোনও রকমে ঝুলে রয়েছে যুবক, গাড়ি চালাচ্ছেন তরুণী, ভাইরাল ভিডিও

চলন্ত গাড়ির বনেটে কোনও রকমে ঝুলে রয়েছে যুবক, গাড়ি চালাচ্ছেন তরুণী, ভাইরাল ভিডিও

Published : Jan 21, 2023, 11:24 AM IST

বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর ঘটনা। একজন মহিলার SUV গাড়ির বনেটে আটকে রয়েছেন একজন জলজ্যান্ত যুবক, বনেটের ওপর একেবারে চালকের আসনের সামনের অংশেই সেঁটে রয়েছেন তিনি। তাঁকে শুদ্ধুই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক যুবতী। 

বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর ঘটনা। একজন মহিলার SUV গাড়ির বনেটে আটকে রয়েছেন একজন জলজ্যান্ত যুবক, বনেটের ওপর একেবারে চালকের আসনের সামনের অংশেই সেঁটে রয়েছেন তিনি। তাঁকে শুদ্ধুই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন এক যুবতী। আশ্চর্যজনক এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে পড়তেই শুরু হয় চাঞ্চল্য। বেঙ্গালুরুর জ্ঞান ভারতী নগর এলাকায় একটি তর্কবিতর্কের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রিয়াঙ্কা নামে ওই মহিলা চালক দর্শন নামের অপর চালকের গাড়িতে ধাক্কা মারেন। পুলিশ জানিয়েছে, জ্ঞান ভারতী নগর এলাকায় একটি টাটা নিক্সন এবং একটি মারুতি সুইফট একে অপরকে ধাক্কা মারে। প্রিয়াঙ্কা চালাচ্ছিলেন টাটা নিক্সন এবং সুইফট গাড়িটি চালাচ্ছিলেন দর্শন। সংঘর্ষের পর উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, তার মধ্যেই প্রিয়াঙ্কা নিজের গাড়ি স্টার্ট দেন। তখন দর্শন প্রিয়াঙ্কার গাড়িটি থামাতে গেলে প্রিয়াঙ্কা গাড়িটি চালুই রাখেন এবং সামনের দিকে এগোতে শুরু করেন। তৎক্ষণাৎ দর্শন গাড়ির বনেটের উপর ঝাঁপ দেন। প্রিয়াঙ্কার একেবারে চোখের সামনের অংশে দর্শন আধো-ঝুলন্ত অবস্থায় কোনওরকমে উপুড় হয়ে বনেটের ওপর টিকে থাকেন, প্রিয়াঙ্কা কোনওমতেই গাড়ি থামান না। দর্শনকে শুদ্ধুই প্রায় এক কিলোমিটার পর্যন্ত তিনি নিজের গাড়ি চালিয়ে নিয়ে যান। পশ্চিম বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, যখন তিনি (দর্শন) তাঁকে (প্রিয়াঙ্কাকে) থামতে বলেন, তখন ওই মহিলা দর্শনকে অশ্লীল চিহ্ন দেখান এবং গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দর্শন তাঁর গাড়িকে এগোতে বাধা দিলে, প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামতে অস্বীকার করেন এবং গাড়ি চালাতেই থাকেন। গাড়িটি সামনের দিকে এগিয়ে এলে দর্শন নিজেকে বাঁচানোর জন্য গাড়ির বনেটের উপর ঝাঁপ দেন। বনেটের ওপরে থাকা দর্শন নিয়ে এক কিলোমিটার পর্যন্ত গাড়িটি চালিয়ে যান প্রিয়াঙ্কা।

15:05SIR Issue: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় দাবি! দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরীর বিস্ফোরক বক্তব্য
05:06Congress on Mamata: কংগ্রেসেই জন্ম, মমতাকে শিকড় মনে করালেন মীর! দিল্লি থেকে কড়া বার্তা
11:49Modi on Annapurna Yojana: দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি নিয়ে মোদীর বড় ঘোষণা, কী বললেন?
06:53UPI Charges: UPI আর পুরোপুরি ফ্রি নয়? সত্যিই ২০০০-এর বেশি পেমেন্টে নতুন নিয়ম? কী বলছে পাবলিক?
05:13Asaduddin Owaisi: বিয়ে থেকে সম্পত্তি, UCC নিয়ে ঠিক কী আশঙ্কা প্রকাশ করলেন ওয়েইসি? কেন এত আপত্তি?
06:48Madrasa Close: শুভেন্দুর সরকারের কড়া পদক্ষেপ, বন্ধ হল ২৫২ মাদ্রাসা! কেন উঠল গেল গেল রব? দেখুন
05:41Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও
10:24Modi Jingping: ব্রিকসে মোদী-জিনপিং মুখোমুখি, ড্রাগনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে কী চুক্তি হল ভারতের?
06:22Putin Walk: এক হাত প্রায় স্থির, অন্য হাত সামান্য নড়ছে! পুতিনের হাঁটার ভঙ্গি 'ভাইরাল'! কেন এত নজর কাড়ল?
09:01BRICS 2026: দিল্লি থেকে বিশ্বকে কী কড়া বার্তা দিলেন মোদী? ব্রিকসের মঞ্চে বদলে গেল বহু সমীকরণ! দেখুন