Asaduddin Owaisi: বিয়ে থেকে সম্পত্তি, UCC নিয়ে ঠিক কী আশঙ্কা প্রকাশ করলেন ওয়েইসি? কেন এত আপত্তি?

Asaduddin Owaisi: ওয়েইসি সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, UCC কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের মতো ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিগত আইনের ওপর প্রভাব পড়তে পারে

Share this Video

Asaduddin Owaisi: Uniform Civil Code (UCC) নিয়ে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্র, বিজেপি এবং RSS-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ভোপালে সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, UCC সমতার জন্য নয়, বরং দেশের মুসলিমদের নিশানা করতেই আনা হচ্ছে।

ওয়েইসি সংবিধানের ২৫, ২৬ এবং ২৯ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর আরও দাবি, UCC কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের মতো ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিগত আইনের ওপর প্রভাব পড়তে পারে।

Related Video