কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ 'ভারত ট্যাক্সি' অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এটি ভারতের প্রথম সমবায়-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। যা ওলা এবং উবেরের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। ভারত ট্যাক্সি অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি চালকদের দ্বারা পরিচালিত একটি সমবায় সংস্থা। চালকদের থেকে কোনও কমিশন নেওয়া হবে না। বরং, লাভের অংশ দেওয়া হবে তাদের।