DA Hike: অগস্টেই DA বাড়ছে আরও ৩%? বিরাট খবর কেন্দ্র সরকারি কর্মীদের জন্য

Published : Jul 13, 2026, 04:33 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা মোট ডিএ ৬৩ শতাংশে নিয়ে যেতে পারে।

PREV
15

ফের খবরে কেন্দ্রীয় কর্মীরা। সকল সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে বসে রয়েছে অষ্টম বেতন কমিশনের জন্য। তবে তা কার্যকর হতে এখনও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেই অনুমান সকলের। এরই মাঝে এল আরও এক খবর।

25

বর্তমানে ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে জোর কদমে। সাধারণত জুলাই বা অগস্ট মাস নাগাদ বাড়ে ডিএ। সেই সূত্র অনুসারে, একধাক্কায় ৩ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। এমনই খবর সর্বত্র।

35

এবার শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক প্রায় ০.৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর ডিএ হিসেব করার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত জরুরী। এপ্রিল পর্যন্ত এআইসিপিআই তথ্য অনুযায়ী ডিএ কমপক্ষে ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

45

মে মাসের পরিসংখ্যান অনুসারে, পরিবর্তনের সুযোগ কম। এমনকি, মার্চের তুলনায় এপ্রিলে এআইসিপিআই সূচক ০.৮ পয়েন্ট বেড়ে ১৪৯.৯০ তে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল ১৪৮.৫০ এবং জানুয়ারিতে ছিল ১৪৮.৬০। এমনকী, ২০২৬ সালের মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়েছে ৪.৭২ শতাংশ।

55

সব মিলিয়ে খুশির খবর এখন কেন্দ্রীয় কর্মীদের মধ্যে। এবার ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। এর আগে ২ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৮ থেকে ৬০ শতাংশ হয়েছে। এবার ৩ শতাংশ বাড়লে তা ৬৩ শতাংশ হবে বলে জানা গিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories