MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA বৃদ্ধির পর বড় জল্পনা! 7th Pay Commission-এ ন্যূনতম বেসিক বেতন ৯২,০০০ টাকা? দেখুন হিসাব

DA বৃদ্ধির পর বড় জল্পনা! 7th Pay Commission-এ ন্যূনতম বেসিক বেতন ৯২,০০০ টাকা? দেখুন হিসাব

বাংলার সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে সপ্তম বেতন কমিশন নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ঘোষণায় আশার আলো দেখছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 13 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত
Image Credit : chatgpt

শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র দেড় সপ্তাহের মধ্যেই সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এটি ছিল বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। সপ্তম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। যার মূল বিষয়ই হল কতটা বাড়তে পারে বেতন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ডিসেম্বরের মধ্যেই গঠিত হবে কমিশন
Image Credit : Asianet News

ডিসেম্বরের মধ্যেই গঠিত হবে কমিশন

বাজেট পেশের পর এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। এরপরেই শুরু হবে সুপারিশ তৈরির কাজ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে তাই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Related image1
DA CASE: সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে? ৫০% বকেয়া নিয়ে কর্মী সংগঠনের চরম হুঁশিয়ারি
Related image2
Annapurna Yojana: ৩০০০ টাকা কবে মিলবে? টাকা বিতরণ নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
310
ডিএ নিয়েও স্বস্তির খবর
Image Credit : cgatgpt

ডিএ নিয়েও স্বস্তির খবর

নতুন সরকারের বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর মাস থেকে এই বর্ধিত হারে ভাতা কার্যকর হতে পারে, যদিও কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে তা নিয়ে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন কর্মীরা।

410
কবে থেকে লাগু হতে পারে নতুন পে কমিশন
Image Credit : AI

কবে থেকে লাগু হতে পারে নতুন পে কমিশন

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে সপ্তম পে কমিশন লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে চূড়ান্ত ঘোষণা হবে আগামী বছরই।

510
দুই থেকে আড়াই গুণ বাড়তে পারে বেতন
Image Credit : CHATGPT

দুই থেকে আড়াই গুণ বাড়তে পারে বেতন

সূত্রের খবর অনুযায়ী, সপ্তম পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতন ষষ্ঠ পে কমিশনের তুলনায় দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে। এই ব্যবস্থা যদি কার্যকর হয় তাহলে সরকারি কর্মীদের বেতন একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।

610
গ্রুপ ডি ও করণিক পদের কর্মীদের জন্য কী হিসেব
Image Credit : Asianet News

গ্রুপ ডি ও করণিক পদের কর্মীদের জন্য কী হিসেব

সরকারি কর্মীদের একটি অংশ মনে করছে বেতন বৃদ্ধির ফিটমেন্ট ফ্যাক্টক হতে পারে ২.৫। এটি হলে স্তর ১ থেকে ৫-এর কর্মীদের বেসিক বেতন হতে পারে প্রায় ১৮,০০০ থেকে ৯২,৩০০ টাকার মধ্যে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের নূন্যতম বেতন ৯২০০০ টাকার বেশি হবে।

710
জুনিয়র আধিকারিক ও ইনস্পেক্টরদের বেতন কত বাড়তে পারে
Image Credit : Getty

জুনিয়র আধিকারিক ও ইনস্পেক্টরদের বেতন কত বাড়তে পারে

স্তর ৬ থেকে ৯-এর কর্মীরা, অর্থাৎ জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর ও সুপারভাইজার পদের কর্মচারীদের বেসিক বেতন সম্ভাব্যভাবে ৩৫,৪০০ থেকে ১,৬৭,৮০০ টাকার মধ্যে হতে পারে।

810
প্রশাসনিক আধিকারিকদের বেতনেও বড় লাফ
Image Credit : Getty

প্রশাসনিক আধিকারিকদের বেতনেও বড় লাফ

স্তর ১৩ থেকে ১৮-র মধ্যে থাকা প্রশাসনিক আধিকারিকদের বেতন বেড়ে ১ লক্ষ ১ হাজার ৫০০ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান। সরকারি আধিকারিকদের বেতন ১ লক্ষ টাকার ওপরে হবে।

910
ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও ধোঁয়াশা
Image Credit : ai photo

ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও ধোঁয়াশা

যদিও কমিশন গঠনে সবুজ সঙ্কেত মিলেছে, চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই সংখ্যার উপরেই নির্ভর করছে প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ।

1010
আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
Image Credit : X

আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা

কমিশন গঠন ও ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাংলার লক্ষাধিক সরকারি কর্মী। বড় ঘোষণার জন্য নজর রাখতে হবে আগামী কয়েক মাসের দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
বেইমানরা কার সঙ্গে... CM শুভেন্দুর সঙ্গে কাকলীদের বৈঠক নিয়ে কল্যাণের 'কু-কথা'
Recommended image2
Now Playing
পথকুকুরকে গুলি করে হত্যার অভিযোগ! অভিযুক্ত আটক
Recommended image3
Now Playing
Sundarban News : বাঘ ধরেন, জীবন বাঁচান! অথচ নেই স্থায়ী চাকরি, নেই বিমা
Recommended image4
Now Playing
Viral News: বিধবা ভাতা ঢুকল কোটি টাকা! পাস বই দেখে চক্ষু চড়ক গাছ পরিচারিকার
Recommended image5
Now Playing
West Bengal Cyber Fraud: এক ফোনকলেই সর্বনাশ! মন্ত্রীর WhatsApp হ্যাক করে টাকা হাতানোর চাঞ্চল্যকর ছক
Related Stories
Recommended image1
DA CASE: সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে? ৫০% বকেয়া নিয়ে কর্মী সংগঠনের চরম হুঁশিয়ারি
Recommended image2
Annapurna Yojana: ৩০০০ টাকা কবে মিলবে? টাকা বিতরণ নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved