
Bihar Fire Accident News: দিল্লির পর এবার বিহারয বৃহস্পতিবার সাতসকালে বিহারের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে এখনও পর্যন্ত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুজফ্ফরপুর জেলার প্রসাদ হাসপাতালের পাঁচতলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে। উদ্ধারকাজ এখনও চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল সূত্রে খবর, এদিন ভোর ৩:৫৫ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি রোগীদের কাছাকাছি অন্যান্য হাসপাতালে ভর্তি করা হলেও, অনেকেরই জীবন বাঁচানো যায়নি।
এর ঠিক একদিন আগেই দিল্লিতেও এমনই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দিল্লির মালব্য নগরের একটি হোটেলে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয় এবং ২৬ জন গুরুতর আহত হন। সকাল সাড়ে ৮টা নাগাদ ওই হোটেলে আগুন লাগে। সেই সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি ছিলেন, যাঁদের বেশিরভাগই ঘুমোচ্ছিলেন। বিল্ডিং-এ ঢোকা-বেরোনোর জন্য একটাই মাত্র রাস্তা ছিল এবং জানলাগুলোও পুরোপুরি বন্ধ করা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা মানুষজন আর বাইরে বেরোতে পারেননি।
#WATCH | Four people dead in a fire in a private hospital in Bihar's Muzaffarpur
A firefighter says, "I rescued around 15 people. There was a lot of smoke as we were busy rescuing people. My job was to extinguish the fire." pic.twitter.com/GrVm46TptM— ANI (@ANI) June 4, 2026
#WATCH | Muzaffarpur, Bihar | A team of forensic experts collected evidence at Prasad Hospital, where four people lost their lives in a fire accident in the early morning hours today pic.twitter.com/okihzDEOaz
— ANI (@ANI) June 4, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।