UPI Payment Bill: ইউপিআই পেমেন্ট করতে হলে এবার লাগবে টাকা? বিল পাস লোকসভায়

Published : Aug 07, 2026, 04:12 PM ISTUpdated : Aug 07, 2026, 04:22 PM IST
UPI Payment

সংক্ষিপ্ত

লোকসভায় একটি নতুন বিল পাশ হয়েছে যা ইউপিআই লেনদেনের উপর চার্জ বসানোর অনুমতি দিতে পারে। বর্তমানে ইউপিআই পেমেন্ট বিনামূল্যে করা গেলেও, ডিজিটাল পরিকাঠামোকে আরও টেকসই করতে এই বিল আনা হয়েছে।

নোটবন্দির পর দেশ জুড়ে ক্রমশ জনপ্রিয় হয়েছে ইউপিআই না ইউপিআই পেমেন্ট ইন্টারফেস। সবজি বাজার থেকে শুরু করে ফোনের বিল, যে কোনও লেনদেন মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারেন গ্রাহকরা। ইউপিআই-র এই লেনদেনর জন্য আলাদা করে কোনও চার্জ নেই, ফ্রি -তেই পেমেন্ট করা যায়। এবার সেই UPI নিয়ে নয়া বিল পাশ হল লোকসভায়। বিল অনুসারে, ব্যাঙ্ক ও অন্যান্য UPI পরিষেবা প্রদানকারী সংস্থা চার্জ বসাতে পারবে।

UPI লেনদেনের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীদের কাছ থেকে কোনও এমডিআর নেওয়া হয় না। এই বিল সংশোধন আনার ফলে কেন্দ্র চাইলে নির্দিষ্ট ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চার্জ বসানোর অনুমতি দিতে পারবে।

সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো আরও টেক সই করতে এই বিল আনা হয়েছে। তবে, ভবিষ্যতে কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, কত হারে হবে এবং কবে কার্যকর হবে, এই বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত কোনও পরিবর্তন আসছে না।

বর্তমানে নেক্ট এবং আরটিজিএস-র মতো লেনদেনে মাশুল বসলেও ইউপিআই ছিল তার বাইরে। এই মাধ্যমে টাকা দিতে বাড়তি কোনও খরচ করতে হত না মানুষকে। বিশেষজ্ঞের মতে, সারা দেশে এর প্রসার বিপুল বৃদ্ধির পিছনে এটাই অন্যতম কারণ। আইন সংশোধন করে সার্ভিস চার্জ বসানো হলে ইউপিআই-র ব্যবহার কমে নগদের চাহিদা আরও বাড়বে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

সে যাই হোক, ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে ইউপিআই-র ওপর মাশুল ধার্যের পথ প্রশস্ত করল মোদী সরকার। বৃহস্পতিবার লোকসভায় পাস হয়েছে বিল। এর ফলে এবার থেকে upi এবং অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ বসতে পারে ব্যাঙ্ক। তবে, ভবিষ্যতে কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, কত হারে হবে এবং কবে কার্যকর হবে, এই বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ডিমকে ভয় কেন, স্বাধীনতা সংগ্রামীরা তো গুলি খেয়েছেন' মহুয়ার আবেদন খারিজ করে বলল সুপ্রিম কোর্ট
Mahua Moitra: 'বিপ্লবীরা বুলেটের সামনে বুক পেতে দেন, ডিমে ভয় কেন?' মহুয়া মৈত্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের