Bisleri-র জলে ক্যান্সার সৃষ্টিকারী বিপজ্জনক রাসায়নিক, বড় পদক্ষেপ FSSAI-এর

Published : Nov 23, 2026, 08:46 AM IST

দেশের অন্যতম পরিচিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড Bisleri-র জলের নমুনায় মিলেছে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক পদার্থ! ব্রোমেট এবং PAHs—উভয়ই কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ।

PREV
16

বোতলবন্দি জল কিনে নিশ্চিন্তে পান করেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম পরিচিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড Bisleri-র জলের নমুনায় মিলেছে ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক পদার্থ! ব্রোমেট এবং PAHs—উভয়ই কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ। পরীক্ষার রিপোর্ট সামনে আসতেই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল Food Safety and Standards Authority of India (FSSAI)। সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতিও দেওয়া হয়েছে। ঠিক কী পাওয়া গিয়েছে জলের নমুনায়? কোন দুটি রাসায়নিক নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ? জেনে নিন বিস্তারিত।

26

Bisleri-র জলে কী পাওয়া গেল?

FSSAI-এর পরীক্ষায় Bisleri International Pvt Ltd-এর একটি প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের নমুনা নিরাপদ বলে বিবেচিত হয়নি। প্রথম পরীক্ষায় জলের মধ্যে Bromate-এর মাত্রা নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সেই কারণে Food Safety and Standards Act, 2006 অনুযায়ী নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। এরপর সংস্থার তরফে আপিল করা হলে নমুনাটি পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। দ্বিতীয় পরীক্ষাতেও জলের নমুনা নিরাপদ বলে বিবেচিত হয়নি। সেখানে পাওয়া যায় Polynuclear Aromatic Hydrocarbons (PAHs)।

36

কোন দুটি রাসায়নিক নিয়ে এত উদ্বেগ?

Bromate: জলের নমুনায় এই রাসায়নিকের মাত্রা নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। Bromate দীর্ঘমেয়াদি সংস্পর্শে ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত।

Polynuclear Aromatic Hydrocarbons (PAHs): দ্বিতীয় পরীক্ষায় এই রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে। এই শ্রেণির কয়েকটি যৌগ ক্যানসার সৃষ্টির ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। দুটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নমুনাটিকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট পরীক্ষাগার।

46

Bisleri-র বিরুদ্ধে কী পদক্ষেপ FSSAI-এর?

FSSAI জানিয়েছে, পরীক্ষাগারের রিপোর্টে Food Safety and Standards Act, 2006-এর অধীনে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সেই ভিত্তিতে Bisleri International Pvt Ltd-এর বিরুদ্ধে আইনি মামলা শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, বিষয়টি শুধু পরীক্ষার রিপোর্টেই সীমাবদ্ধ থাকছে না। এবার সংস্থার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হতে চলেছে।

56

তাহলে কি Bisleri-র সব বোতলের জল অনিরাপদ?

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। পরীক্ষায় Bisleri-র একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক নমুনা অনিরাপদ পাওয়া গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে বাজারে থাকা Bisleri-র প্রতিটি বোতল বা প্রতিটি ব্যাচের জল অনিরাপদ প্রমাণিত হয়েছে। কোন ব্যাচের নমুনা, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত পরিস্থিতি সম্পর্কে প্রকাশিত রিপোর্টে বিস্তারিত তথ্য নেই।

66

FSSAI-এর সাম্প্রতিক অভিযানে আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

  • Asha Confectionery-র চকলেট ভর্তি কুকিজ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Vasant Masala-র লঙ্কার গুঁড়োয় অনুমোদিত মাত্রার বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে।
  • Tit-Bit Foods-এর কয়েকটি খাদ্যপণ্যে নির্ধারিত মানের লঙ্ঘন ধরা পড়েছে।
  • Mimansa Industries-এর আখরোটের নমুনাও মান পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।
  • Urmi Lifesciences এবং Gaur Ayurvedic Store-এর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।
  • অর্থাৎ, খাদ্যপণ্যের গুণমান ও নিরাপত্তা নিয়ে এবার আরও কড়া অবস্থান নিচ্ছে খাদ্য নিয়ামক সংস্থা।
Read more Photos on
click me!

Recommended Stories