একলাখ আশি হাজার থেকে এক লক্ষ ১৫ হাজার। একধাক্কায় প্রায় ৬৫ হাজার টাকা কমে গিয়েছে হলুদ ধাতুর বাজার মূল্য। জিএসটি ও মেকিং চার্জ দিয়ে ভারতের বাজারে এখন একগ্রাম সোনার দাম ১৪ হাজারের আসেপাশে যাচ্ছে। ফলে হঠাৎ করে বিয়ের মরশুমে সোনার দাম কমে যাওয়ায় হলুদ ধাতু এখন আপাতত নাগালের মধ্যেই মধ্যবিত্ত ঘরের ক্রেতাদের।
27
একলাখের নীচে নামবে সোনার দাম
বাজার বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা। শেয়ার মার্কেটে ধস। এবং আমেরিকায় ট্রাম্পের গদি নড়বড়ে হতেই ক্রমশ পড়ছে হলুদ ধাতুর দাম। এই ধারা অব্যাহত থাকলে মনে করা হচ্ছে আগামী কয়েক মাসে আরও কমে যেতে পারে সোনার দাম। তবে তা ২০২৫ সালের মতো একলক্ষের কম হবে কীনা সেটা অবশ্য এখনই হলফ করে বলা সম্ভব নয়।
37
কেন পড়ছে সোনার দাম?
জানা গিয়েছে, সোনা ও রুপোর দামের এই পতন নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স। সংস্থার পূর্বাভাস অনুযায়ী খবর, আগামী দিনে সোনার দাম ও রুপোলি ধাতুর দাম আরও বাড়তে পারে। ফলে হাতে টাকা থাকলে এখনই সোনা কিনে রাখতে পারেন সামর্থ অনুযায়ী। কারণ, ২০২৬ সালের শেষের দিকে সোনার দাম ডলার প্রতি দাঁড়াতে পারে ৪,৬৫০ ডলার। ভারতীয় মুদ্রায় হিসেব করলে ১০ গ্রাম সোনার দাম হবে ১ লক্ষ ৪০ হাজার টাকার কাছাকাছি।
গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে এবং ২৮ সাল থেকে সোনার দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০২৮ সালের শেষের দিকে সোনার দাম প্রতি আউন্স ৫,৬০০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন তিনি। যদিও এর মধ্যে সোনার দামের ওঠানামা চলতে পারে।
57
ফের সোনার দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ?
ভারত সহ বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার মূল কারণ হল, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কে বিপুল পরিমাণ সোনা কেনা। এবং পশ্চিমী দেশগুলির বিনিয়োগকারীদের আবার সোনার বাজারে ফিরে আসা এর অন্যতম প্রধান কারণ হতে পারে।
67
২০২৮ সালের মধ্যে সারা বিশ্বে কত টন সোনা বিক্রি হতে পারে?
গোল্ডম্যান স্যাক্সের হিসেব অনুযায়ী আগামী ২৮ সালের মধ্যে সারা বিশ্বে কম করে ৬০ লক্ষ টন সোনা কিনতে পারে। যেখানে ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার পরিমাণ ছিল প্রায় ২২ টন পর্যন্ত। আগামী দুই বছরে তা আরও বেড়ে যেতে পারে বলেই জানিয়েছেন তিনি।
77
একলক্ষ টাকায় নামবে সোনার দাম?
গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাসে এমনটা নিশ্চিত নয় যে, সোনার দাম একেবারে কমে ১ লাখ টাকার নীচে নেমে আসবে। তবে ধারণা করা হচ্ছে বৈশ্বিক বাজারের যা পরিস্থিতি তাতে সোনার দাম কমে ১০ গ্রামে একলক্ষ টাকায় নেমে আসতে পারে। এছাড়াও যদি মার্কিন ফেড ব্যাঙ্ক সুদের হার বাডা়য় ও উচ্চ সুদের হার বজায় রাখে তাহলে আরও কমতে পারে সোনার দাম।