BJP Candidate List: জল্পনা শেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি, তালিকায় চমক

Published : Mar 04, 2026, 01:43 PM IST
BJP FLAG

সংক্ষিপ্ত

BJP Candidate List: পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওডিশা, ছত্তিশগড়, হরিয়ানার পর এবার মহারাষ্ট্রে রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে ৪টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশের সময় NDA নেতাদের মুখে হাসি। 

BJP Candidate List: পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওডিশা, ছত্তিশগড়, হরিয়ানার পর এবার মহারাষ্ট্রে রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচনে ৪টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশের সময় এনডিএ নেতাদের মুখে হাসি। কারণ মহারাষ্ট্রে ৭টি রাজ্যসভা আসনের মধ্য়ে এনডিএ-র বেছে নেওয়া ৪ প্রার্থীদের জয় যেখানে নিশ্চিত, সেখানে বিরোধীদের কংগ্রেস-উদ্ভব ঠাকরর শিবসেনা-শরদ পাওয়ারের এনসিপির অন্তর্কলহে এখন বিরোধীদের একটি আসনে জেতা পাকা নয়। আগামী ১৬ মার্চ হতে চলা রাজ্যসভার নির্বাচনে মহারাষ্ট্রে প্রার্থী হিসাবে বিজেপি বেছে নিল কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আটওয়ালে (Ramdas Athawale), দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে (Vinod Tawde), নাগপুরের প্রাক্তন মেয়র মায়া চিন্তামন (Maya Chintaman) ও এনসিপি নেতা রামরাও ওয়াদকুটে (Ramrao Wadkute)।

কতগুলি আসনে জয় নিশ্চিত বিজেপির

রাজ্যসভায় একজন সাংসদকে নির্বাচিত হতে হলে ৩৬টি ভোটের প্রয়োজন হয়। মহারাষ্ট্রে এনডিএ-র হাতে যত ভোট আছে তাতে অনায়াসে ৪জন নির্বাচিত হবেন। সেখানে বিরোধী জোট মহায়ুতির কাছে ৫২টি ভোট থাকায় একটি আসনে জয় নিশ্চিত। কিন্তু এই একটি আসনে কংগ্রেস, শিবসেনা (উদ্ভব) নাকি এনসিপি (শরদ পাওয়ার) কারা প্রার্থী দেবে তা নিয়ে দ্বন্দ্ব চরমে। বিরোধী জোটের কাছে যে ২০টি অতিরিক্ত ভোট থাকছে তাতে মহারাষ্ট্রে সপ্তম আসন থেকে কে রাজ্যসভায় যান তা নিয়ে নাটক অপেক্ষা করছে বলে বিশেষজ্ঞদের মত।

বিহার, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্যসভার প্রার্থীরা

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার রাজ্যসভার আসন্ন নির্বাচনে ৬টি রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে মনোনয়ন করে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-কে রাজ্য়সভায় প্রার্থী করেছে বিজেপি। রাহুল সিনহার সংসদের উচ্চকক্ষের সাংসদ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। অসমের দুটি আসনে থেকে রাজ্যের মন্ত্রী যোগেন মোহন ও বিধায়ক তেরাশ গোয়াল্লা, ছত্তিশগড় থেকে লক্ষ্মী ভার্মা, হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়া, ওড়িশা থেকে মনমোহন সামল ও সুজিত কুমারের নাম রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের পাশাপাশি বিহার থেকে অপর এক রাজ্যসভা আসনে প্রার্থী করা হয় রাজ্যের প্রাক্তন বিধায়ক শিবেশ কুমার।

কবে, কোথায় ভোট

 আগামী ১৬ মার্চ ১০টি রাজ্যে ভোট ৩৭টি আসসনে রাজ্যসভার ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গ থেকে ৫টি আসনে রাজ্য়সভার নির্বাচন হবে। সবচেয়ে বেশি আসনে ভোট হবে মহারাষ্ট্রে (৭টি)। এছাড়াও তামিলনাড়ু (৬টি আসন), বিহার (৫টি আসন), ওড়িশা (৪টি আসন), অসম (৩টি আসন) , ছত্তীসগড় (২টি আসন) , হরিয়ানা (২টি আসন) , তেলেঙ্গানা (২টি আসন), হিমাচল প্রদেশ (১টি আসন) রাজ্যসভার ভোটগ্রহণ হবে। দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে এই রাজ্যসভার নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করা হচ্ছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Amit Shah: ইজরায়েল-আমেরিকা সংঘর্ষে উত্তপ্ত ইরান, রাজ্যগুলিকে বিশেষ সতর্ক বার্তা অমিত শাহের
Middle East crisis: ৪৮ ঘণ্টায় ৮ ফোন মোদীর, মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ৫৮টি বিমান