
BJP Candidate List: বৃহস্পতিবার কেরলম বিধানসভা নির্বাচনের (Keralam Assembly Elections 2026) জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। Kerala BJP Candidate List দ্বিতীয় দফায় ৩৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। দুদিন আগে প্রথম দুই দফায় মিলিয়ে ভগবানের আপন দেশে মোট ৯০টি আসনে প্রার্থীদের নাম জানাল বিজেপি। প্রসঙ্গত, কেরলে মোট ১৪০টি আসন আছে। কেরলে এনডিএ-র ছাতায় লড়ছে বিজেপি, ভারতীয় ধর্ম জনসেনা, কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী), জেআরএস সহ আরও বেশ কিছু ছোট দল রয়েছে। বিজেপি ১০-১১০টি আসনে প্রার্থী দিতে পারে। এক দফায় দক্ষিণের এই রাজ্যে ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল। কেরল বিধানসভায় এর আগে কখনও কোনও আসন জিততে পারেনি বিজেপি। তবে ২০২৪ লোকসভায় তারকা সুরেশ গোপী থিসুর থেকে জিতে কেরলে বিজেপির প্রথম সাংসদ হওয়ার পর থেকে, দক্ষিণের এই রাজ্যে তৃতীয় শক্তি হওয়ার চেষ্টা করছে বিজেপি। গত দশ বছর ধরে বাম শাসিত এই রাজ্যে কংগ্রেস এবার ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী। বিজেপির আসন ১০-১৫টি আসনে জেতা।
বিজেপির দ্বিতীয় দফায় প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৩৯টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় তালিকায় মোট ৬ জন মহিলা প্রার্থী রয়েছেন। ফলে সব মিলিয়ে কেরল বিধানসভায় মহিলা প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১৩। এর মধ্যে ৭ জনের নাম প্রথম তালিকায় ছিল, যা দুই দিন আগে প্রকাশ করা হয়েছিল। দলের অভিজ্ঞ নেতা কুম্মানাম রাজশেখরন আরনমুলা কেন্দ্র থেকে লড়বেন। বি. গোপালকৃষ্ণন আগে কোডুঙ্গাল্লুরে প্রচার শুরু করলেও, এখন তাঁকে গুরুভায়ুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, সিপিআই-এর প্রাক্তন বিধায়ক সি.সি. মুকুন্দন, যিনি পরে বিজেপিতে যোগ দিয়েছেন, তিনি নট্টিকা কেন্দ্র থেকে লড়বেন। ভৎসলা প্রসন্ন কুমার পারাভুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, যেখানে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা ভি.ডি. সতীশন লড়াই করবেন। গতকাল, বুধবার রাতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে কেরলে প্রার্থীপদে সিলমোহর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির প্রথম দফার তালিকার উল্লেখযোগ্য নামগুলির মধ্যে ছিলেন, কেরল বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর, যিনি তিরুবনন্তপুরমের নেমম কেন্দ্র থেকে লড়বেন। এছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি. মুরলীধরন কাজাকুট্টম থেকে এবং জর্জ কুরিয়ান কানজিরাপল্লি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।