বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের

Published : Feb 27, 2026, 09:15 AM IST

বঙ্গ ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশকারী। বিহার থেকে তেমনই সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বঙ্গে ক্ষমতায় এসে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে। 

PREV
110
আশাবাদী অমিত শাহ

এবার বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে। রীতিমত আশাবাদী অমিত শাহ। বিহারে একটি জনসভায় তেমনই শোনাগেল অমিত শাহের কণ্ঠে।

210
বিহারে জনসভা

বিহারের আরারিয়ায় আলোচনাসভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, 'জনবিন্যাস বদলের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য থেকে আমরা প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়াব।'তাতেই স্পষ্ট বিধানসভা নির্বাচনে এবার ক্ষমতায় আসছে বিজেপি।

310
অমিত-বচন

অমিত শাহ বলেন, 'BJP সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বার করে দেওয়া। তারা শুধু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেই বিপজ্জনক নয়, ভারতীয় জনগণের জন্য কল্যাণমূলক সুবিধেগুলিরও অবৈধ গ্রাহক। ফলে সরকার পরিচালিত প্রকল্পগুলিরক লক্ষ্যমাত্রা পুরাণ কঠিন হয়ে পড়ে।'

410
দখলদারির অভিযোগ

অমিতা শাহের অভিযোগ সীমান্তবর্তী এলাকাগুলিতে বড় আকারে অনুপ্রবেশের ফলে দখলদারির ঘটনা বাড়ে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন অনুপ্রবেশকারীদের ডেরাগুলি চিহ্নিত করে সেগুলি ধ্বংস করতেও বিজেপি বদ্ধপরিকর।

510
অমিত শাহের আশঙ্কা

অমিত শাহ বলেন, 'অনুপ্রবেশ জনবিন্যাস পরিবর্তনের আশঙ্কা তৈরি করে। যা একটি অঞ্চলের সংস্কৃতি ও ভূগোলেও ধ্বংস করে দিতে পারে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়ে তৎপর।' তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিকে চিহ্নিত করে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন বিশ্লেষণ করে তাআগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

610
ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির তালিকা

অমিত শাহ অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির তালিকাও দিয়েছেন। তিনি বলেছেন, বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ জনবিন্যাস পরিবর্তনের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। তারপরই তিনি বলেন, 'শীঘ্রই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আমরা আত্মবিশ্বাসী যে নির্বাচনে বিজেপি জিতবে। আর অনুপ্রবেশকারীদের বার করে দেওয়া বিজেপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।'

710
অনুপ্রবেশকারীদের তাড়ানো

অমিত শাহ বলেন অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজ নীতিশ কুমারের রাজ্য বিহার থেকে শুরু হবে। তিনি আরও বলেছেন বিহারের নির্বাচনের সময়ই তিনি এই বিষয়ে কথা বলেছিলেন।

810
সমালোচনায় তৃণমূল

অমিত শাহের এই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি নিশ্চিত। গতবার আপনার দলের সাংসদ জগন্নাথ সরকার প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে সীমান্তের বেড়া সরিয়ে দেওয়া হবে। শুধু কোনও পদক্ষেপ না করাই নয়, আপনার বা আপনার দলের পক্ষ থেকে একটিও তাঁকে একটি শো-কজ নোটিসও দেওয়া হয়নি।' তৃণমূলের তরফ থেকে আরও বলা হয়েছে এটি ভোটের একটি জুমলা মাত্র।

910
বিজেপির অনুপ্রবেশকারী ইস্যু

পশ্চিমবঙ্গে বিজেপি সর্বদাই অনুপ্রবেশকারী ইস্যুতে সরব। দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ক্ষমতায় এলেই এই বিষয়ে তৎপর হবে। এবার সেই কথা শোনা গেল অমিত শাহের কণ্ঠে।

1010
ভোটের ইস্যু!

ভোটের আগে পড়শী রাজ্যে দাঁড়িয়ে অমিত শাহ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছেন। তাতে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত বিজেপি এবার বঙ্গের ভোটে অনুপ্রবেশকারী ইস্যুটিকে একটি বড় ইস্যু করতে চাইছে।

Read more Photos on
click me!

Recommended Stories