Black Magic: ভারতের 'ব্ল্যাক ম্যাজিক' রাজধানী, অসমের রহস্যময় গ্রামে যাবেন?

Published : Apr 05, 2026, 01:07 AM IST
Black Magic

সংক্ষিপ্ত

Black Magic: লোকমুখে মায়াং পরিচিত ভারতের ‘ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল’ হিসেবে। এককালে যে নাম শুনলে মানুষ ভয় পেত, এখন সেই টানেই সেখানে ভিড় জমান পর্যটকরা। শান্ত গ্রামের প্রতিটি ধূলিকণায় যেন জড়িয়ে আছে পুরনো দিনের সেই রহস্যময় আবেশ।

Mayang Village Assam: অসমের মরিগাঁও জেলায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি ছোট্ট, রহস্যময় গ্রাম হল মায়াং (Mayong), যা লোকমুখে ভারতের ‘ব্ল্যাক ম্যাজিক’ রাজধানী নামে পরিচিত। প্রাচীন তন্ত্রসাধনা, জাদুবিদ্যা ও অলৌকিক কাহিনীর জন্য বিখ্যাত এই গ্রামটি বর্তমানে এক রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র। জাদুবিদ্যা ও বন্যপ্রাণের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে চাইলে, মায়ং হোক আপনার পরবর্তী ডেস্টিনেশন। মায়াংয়ের পরতে পরতে ছড়িয়ে আছে অজস্র গল্প। শোনা যায়, মহাভারতের বীর ঘটোৎকচ এখানেই জাদুবিদ্যা শিখেছিলেন। প্রাচীনকালে এই গ্রামের তান্ত্রিকরা নাকি শত্রুপক্ষকে নিমেষে অদৃশ্য করে দিতেন। বুনো বাঘকে পোষ মানানো থেকে শুরু করে হাতের তালুতে জাদু দেখানো— মায়ং-এর বাসিন্দাদের কাছে ছিল জলভাত। এই সব লোকগাথাই আজ গ্রামটিকে বিশ্বের দরবারে অনন্য করে তুলেছে।

মায়াং গ্রামের বিস্তারিত পরিচয়-

  • ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব: প্রাচীনকালে মায়ং ছিল তান্ত্রিক ও জাদুকরদের আতুড়ঘর। কথিত আছে, মহাভারতের সময়েও এই অঞ্চলের উল্লেখ ছিল। মধ্যযুগে মুঘল ও ব্রিটিশরাও এই গ্রামের জাদুশক্তির ভয়ে এখানে আসতে সাহস পেত না।
  • কালো জাদুর চর্চা (কাল্পনিক ও লোককথা): স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এখানকার তান্ত্রিকরা নাকি মন্ত্রবলে মানুষকে পশুতে পরিণত করতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে, এমনকি জটিল রোগ নিরাময় করতে পারে। যদিও আধুনিক যুগে এসবের অলৌকিকতা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তা এই গ্রামের রহস্যকে কমায়নি।
  • প্রধান আকর্ষণ - ‘মায়াং সেন্ট্রাল মিউজিয়াম’: এই মিউজিয়ামে জাদুবিদ্যার সঙ্গে সম্পর্কিত প্রাচীন পাণ্ডুলিপি, বই, অস্ত্র এবং বিভিন্ন জাদুকরী উপাদান সংরক্ষিত আছে।
  • পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্য: মায়াং গ্রামে পাশেই পবিতরা অভয়ারণ্য অবস্থিত, যা একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ।
  • ভ্রমণের সেরা সময়: অক্টোবর থেকে মার্চ মাস—এই সময়টা মায়াং ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত।
  • কীভাবে যাবেন: আসামের গুয়াহাটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছনো যায়।

রহস্য, ইতিহাস এবং প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ দেখতে, অজানাকে জানার উদ্দেশ্যে আপনি একবার ঘুরে আসতে পারেন অসমের এই জাদুকরী গ্রাম থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Madhya Pradesh: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল হোটেল, অন্তত একজনের মৃত্যু, হতাহত বৃদ্ধির আশঙ্কা
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, বড় কিছু ঘটতে চলেছে?