৩৪টি মানব বোমা ও ৪০০ কেজি RDX দিয়ে উড়িয়ে দেওয়া হবে মুম্বই, পাক জঙ্গিদের হুমকি

Published : Sep 05, 2025, 01:09 PM IST
Pahalgam terrorist attack

সংক্ষিপ্ত

মুম্বইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা। কড়া সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরিতে। গণেশ বিসর্জনের সময়ই বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

মুম্বইতে ফের জঙ্গি হামলার আশঙ্কা। কড়া সতর্কতা জারি করা হয়েছে বাণিজ্য নগরিতে। গণেশ বিসর্জনের সময়ই বিস্ফোরণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ম্বম্বইয়ের কন্ট্রোল রুমে তেমনই হুমকি ফোন পেয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। অনন্ত চতুর্দশীতে হামলার পরিকল্পনা করা হয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে। তেমনই দাবি করছে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন।

সূত্রের খবর, হুমকি দিয়েছে লস্কর-ই-জিহাদি। মুম্বই পুলিশ সূত্রের খবর, মুম্বই ট্রাফিক পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি মেসেজে দাবি করা হয়েছে শহর জুড়ে ৩৪টি গাড়িতে ৩৪টি মানব বোমা রাখা হবে। এই বিস্ফোরণে পুরো মুম্বই শহরকেই কাঁপিয়ে দেওয়া হবে।

মুম্বই পুলিশ সূত্রের খবর লস্কর-ই-জিহাদি নামের একটি সংগঠন এই দাবি করেছে। সংগঠনের তরফে পাঠান মেসেজে বলা হয়েছে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করেছে। তাদের সংঙ্গে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই হুমকি মেসেজ পাওয়ার পরই সতর্ক মুম্বই পুলিশ। বাণিজ্য নগরির সঙ্গে সঙ্গে গোটা মহারাষ্ট্রের নিরাপত্তা বাড়ান হয়েছে। হুমকি মেসেজের তদন্ত শুরু হয়েছে। যে হুমকি মেসেজ পাঠিয়ে সেই ব্যক্তি নিজেকে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলেও দাবি করেছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA মামলায় রাজ্যকে ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন ছবিতে
ধর্ষণে অন্তঃসত্ত্বা মূক ও বধির যুবতী, DNA টেস্টের পরে বাবাকে কেন গ্রেফতার পুলিশের?