BRICS India 2026: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে মোদী-পুতিন বৈঠকের সম্ভাবনা

Published : Sep 11, 2026, 07:08 AM IST
BRICS India 2026: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে মোদী-পুতিন বৈঠকের সম্ভাবনা

সংক্ষিপ্ত

BRICS India 2026: ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের বিদেশমন্ত্রক দুই দেশের 'বহুমুখী ও দীর্ঘদিনের' সম্পর্কের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য, শক্তি সুরক্ষা এবং ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর আলোচনার কথা রয়েছে।

BRICS India 2026: শুক্রবার ব্রিকস সম্মেলনের আগে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনদিনের সফরে ভারতের মাটিতে পা দিয়েই রাশিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে 'বহুমুখী ও দীর্ঘদিনের' বলে প্রশংসা করেছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে জানান, দিল্লির বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি ভারত ও রাশিয়ার 'বহুমুখী ও দীর্ঘদিনের' দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। বিদেশমন্ত্রকের পোস্টে জয়সওয়াল লেখেন, "১৮তম ব্রিকস সম্মেলনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ স্বাগত। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রতিমন্ত্রী @KVSinghMPGonda। ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে বহুমুখী ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।"

দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা

পুতিনের এই সফরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্রিকস বিজনেস ফোরামেও ভাষণ দেবেন তিনি। আলোচনায় কৌশলগত বাণিজ্য, সীমান্তপার পেমেন্ট ব্যবস্থা, শক্তি সুরক্ষা এবং পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

পুতিনের সফরের সূচি

ক্রেমলিনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিকস গোষ্ঠীর ২০তম বার্ষিকী উপলক্ষে পুতিন ভারতে একটি কার্যকরী সফরে এসেছেন। ভারতের সভাপতিত্বে ১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে মূল ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। ক্রেমলিন জানিয়েছে, ১১ সেপ্টেম্বর পুতিন বার্ষিক ব্রিকস বিজনেস ফোরামের প্লেনারি অধিবেশনে ভাষণ দেবেন। এই ফোরামটি সাধারণত শীর্ষ সম্মেলনের আগে অনুষ্ঠিত হয় এবং ব্রিকস দেশগুলির ব্যবসায়িক প্রতিনিধিদের একত্রিত করে।

একই দিনে, রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর তাঁর সঙ্গে রাশিয়া ও ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের আয়োজিত ইনোপ্রম (INNOPROM) প্রদর্শনী ঘুরে দেখবেন। বিবৃতিতে বলা হয়েছে, "১১ সেপ্টেম্বর, ভ্লাদিমির পুতিন বার্ষিক ব্রিকস বিজনেস ফোরামের প্লেনারি অধিবেশনে ভাষণ দেবেন...একই দিনে, রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং তাঁর সঙ্গে দুই দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের আয়োজিত ইনোপ্রম প্রদর্শনী ঘুরে দেখবেন।"

কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার লক্ষ্য

রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।

ভারতের সভাপতিত্বে ব্রিকসের ফোকাস

এবারের ব্রিকস সম্মেলনে ভারতের সভাপতিত্বে বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, অর্থ, শক্তি সুরক্ষা এবং বিশ্ব প্রশাসনের সংস্কারের মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উপর নজর দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের এই সম্মেলনে স্থিতিশীল বিশ্বব্যাপী সাপ্লাই চেইন, সীমান্তপার পেমেন্ট ব্যবস্থা, জাতীয় মুদ্রার বৃহত্তর ব্যবহার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, ডিজিটাল বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শক্তি সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, উন্নয়নমূলক অর্থায়ন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সম্প্রসারণ এবং বহুপাক্ষিক আর্থিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের বিষয়টিও গুরুত্ব পাবে। এছাড়াও আলোচনা হতে পারে হরমুজ সংকট, মার্কিন শুল্ক নীতি। এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইজিপ্টের প্রেসিডেন্টদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG Subsidy: বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেবে সরকার, ঘোষণা করল সরকার
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের আগেই সরকারি কর্মীরা পাবেন পুজোর বোনাস? মিলতে পারে ২১ হাজার টাকা!