BRICS Summit 2026: দিল্লি পৌঁছে গেলেন ইরানের প্রেসিডেন্ট, শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক?

Published : Sep 11, 2026, 03:12 PM IST
BRICS Summit 2026: দিল্লি পৌঁছে গেলেন ইরানের প্রেসিডেন্ট, শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক?

সংক্ষিপ্ত

BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬-এ যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি জানিয়েছেন, ব্রিকসের লক্ষ্য হল বিশ্বে একতরফাবাদের মোকাবিলা করা এবং নিজস্ব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো।

BRICS Summit 2026: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৮তম ব্রিকস সম্মেলন ২০২৬-এ যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। জানা যাচ্ছে, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে (BRICS Summit 2026)।

একতরফাবাদের বিরুদ্ধে লড়াই?

তেহরান থেকে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, “ব্রিকসের লক্ষ্য হল একতরফাবাদের মোকাবিলা করা। এবারের সম্মেলনের স্লোগানও সেই ভাবনা থেকেই তৈরি। আমরা আশা করি, এই লক্ষ্যের দিকে আমরা দিন দিন আরও এগিয়ে যাব। তবে আমরা জানি যে অর্থনৈতিক বিষয়গুলো বেশ জটিল এবং বিশ্বে একাধিপত্য ও একতরফাবাদ কমাতে আমাদের নতুন পথের সন্ধান করতে হবে।” রিপোর্ট অনুযায়ী, ভারতে আসার আগে পেজেশকিয়ান ব্রিকস সম্মেলনের গুরুত্ব উল্লেখ করে বলেন, "স্বাধীনতা, সংহতি, স্থায়িত্ব, প্রতিরোধ এবং উদ্ভাবন—এগুলোই এই সম্মেলনের মূল স্লোগান। এখানে অর্থনৈতিক, আর্থিক, শিল্প এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।"

BRICS Summit 2026: ব্রিকস সম্মেলনে কড়া নিরাপত্তা, অ্যান্টি-ড্রোন সিস্টেম থেকে অ্যান্টি এয়ারক্রাফট গান

তিনি আরও যোগ করেন, "ব্রিকস গোষ্ঠীর মধ্যে একটি বিশেষ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন দেশের থেকে বিনিয়োগের দিকে তাকিয়ে আছি, যাতে সদস্য দেশগুলোর মধ্যে ডলারের ওপর নির্ভর না করেই লেনদেন চালানো যায়। এর ফলে ডলারকে ব্যবহার করে আমেরিকার যে একাধিপত্য, তা কমানো সম্ভব হবে।"

ভারত-ইরান সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য

এর আগে বিশকেকে SCO সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশ তাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে পারে। তিনি বলেন, "এই সম্মেলনে আমাদের উপস্থিতি চিন, রাশিয়া, ব্রাজিল, ভারত এবং অন্যান্য দেশের আধিকারিকদের সঙ্গে দেখা করার ও আলোচনা করার একটি ভালো সুযোগ।" এর আগে বিশকেকের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনার সমস্ত প্রচেষ্টাকে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

BRICS Summit 2026: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লিকে, এনএসজি-র বিশেষ মহড়া 'ব্রিকস কবচ'

ব্রিকস এবং এসসিও-র মতো বহুপাক্ষিক মঞ্চে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত প্রস্তুত, একথা আবারও জানিয়ে প্রধানমন্ত্রী মোদী ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চ্যানেলগুলিকে "প্রসারিত ও বৈচিত্র্যময়" করার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলেন। তিনি একাধিক ক্ষেত্রে ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sonam Wangchuk: ফের আন্দোলনের ডাক লাদাখে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় হতাশ সোনম ওয়াংচুক
Breast Cancer: কেমো নয়, ক্যাপসুলেই শেষ স্তন ক্যানসার! অ্যাস্ট্রাজেনেকার নতুন ওষুধকে অনুমোদন FDA-র