Thirukkural: পুতিনকে ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার মোদীর, কী এই প্রাচীন তামিল গ্রন্থ, কে লেখেন?

Published : Sep 11, 2026, 04:37 PM IST
BRICS 2026 PM Modi Gifts Ancient Tamil Classic to Russian President Putin What is Thirukkural All You Need To Know

সংক্ষিপ্ত

ব্রিকস (BRICS 2026) সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ পুতিনকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বইটি হাতে তুলে দেওয়ার বইয়ের বিষয়বস্তু পুতিনকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

ব্রিকস (BRICS 2026) সম্মেলনের ফাঁকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ‘তিরুক্কুরাল’-এর একটি রুশ অনুবাদ পুতিনকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বইটি হাতে তুলে দেওয়ার বইয়ের বিষয়বস্তু পুতিনকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বইটির এই সংস্করণটি অনুবাদ করেছেন নাইরা মকরতচিয়ান।

তিরুক্কুরাল কী?

‘তিরুক্কুরাল’ হল প্রাচীন তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও বিখ্যাত একটি সৃষ্টি। কবি ও দার্শনিক তিরুবল্লুভারের লেখা এই গ্রন্থটিতে ১,৩৩০টি দ্বিপদী শ্লোক রয়েছে। এগুলি ১৩৩টি অধ্যায়ে ভাগ করা, প্রতিটি অধ্যায়ে ১০টি করে কুরল। তামিলনাড়ুর প্রাচীনতম ‘সঙ্গম’ সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকা ‘তিরুক্কুরাল’ গ্রন্থটি খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে খ্রিস্টীয় ৫০০ অব্দের মধ্যবর্তী সময়ে রচিত হয়েছিল। যেখানে পুণ্য, নৈতিকতা, প্রেম, শাসনব্যবস্থা, সম্পদ এবং মানবিক আচরণের মতো নানা বিষয় উঠে এসেছে। অর্থবহ ও নৈতিক জীবনযাপনের নির্দেশিকা হিসেবে পরিচিত ‘তিরুক্কুরাল’-এ মানুষের অস্তিত্বের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে—যার মধ্যে রয়েছে নিজের আচরণ ও অন্যের প্রতি ব্যবহারের নিয়ম থেকে শুরু করে জীবন, মৃত্যু এবং এর মধ্যবর্তী নানা বিষয়ের দর্শন। এর সর্বজনীন বিষয়বস্তু গ্রন্থটিকে ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সমাদৃত হতে সহায়তা করেছে। বিশ্বের নানা ভাষায় অনুবাদ হওয়ার ফলে তামিল-ভাষী জনগোষ্ঠীর বাইরেও অসংখ্য পাঠকের কাছে এর শিক্ষা পৌঁছে গেছে।

মূলত তিনটি বড় ভাগে গ্রন্থটি বিভক্ত:

  • অরম (Aram) — নীতি, ধর্ম ও সৎ জীবনযাপন
  • পরুল (Porul) — সমাজ, রাজনীতি, অর্থনীতি ও শাসন
  • ইনবম (Inbam) — প্রেম ও মানবিক সম্পর্ক

প্রতিটি কুরল মাত্র দুই লাইনের, কিন্তু তার মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ কোনও শিক্ষা বা দর্শন তুলে ধরা হয়েছে। তিরুক্কুরলের বিশেষত্ব হল—এটি কোনও নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয়। সততা, ন্যায়, দয়া, আত্মসংযম, ভালো শাসন, বন্ধুত্ব ও মানবিকতার মতো সর্বজনীন মূল্যবোধ নিয়ে আলোচনা করেছে। এই কারণেই তিরুক্কুরলকে শুধু তামিল সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিশাস্ত্রের গ্রন্থ হিসেবেও দেখা হয়। পুতিনকে এর রুশ অনুবাদ উপহার দেওয়ার মাধ্যমে মোদী তামিল সাহিত্যের এমন এক অমূল্য নিদর্শন তুলে ধরেছেন, যা সর্বজনীন মূল্যবোধ ও মানবিক প্রজ্ঞার বার্তা বহন করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BRICS summit 2026: মার্কিন শুল্কের চাপ, না নতুন সমীকরণ? দিল্লি সফরে চীনের আসল উদ্দেশ্য কী? কী জানালেন চিনা সাংবাদিক?
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?