
Union Budget 2026 Car Price: বাজেটে সুখবর পেলেন গাড়িপ্রেমীরা (budget 2026 live)। কেন? কারণ, একাধিক গাড়ির মডেলের দাম কমতে চলেছে কেন্দ্রীয় বাজেটের পর। রবিবার, পার্লামেন্টে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (today budget 2026)।
এই নিয়ে টানা নবমবার, বাজেট পেশ করলেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর, এই নিয়ে তৃতীয়বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তাঁর সরকার।
আর এই বাজেটে বাজেট অনুযায়ী, লিথিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর মূল শুল্ক হ্রাস করার প্রস্তাব পেশ করা হয়েছে এই বাজেটে। তার ফলে, একদিকে যেমন মোবাইল ফোনের ব্যাটারির দাম কমবে। একইসঙ্গে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ, ইভি (EV) গাড়ির ব্যাটারিও অনেকটা সস্তা হবে।
প্রসঙ্গত, দেশে কিন্তু লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। যা স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেলে ব্যবহৃত হয়। পাশাপাশি শুল্ক হ্রাসের ফলে, এই কাঁচামাল অনেকটাই কম খরচে পাওয়া যাবে এবং ব্যাটারি উৎপাদনও বেশ সাশ্রয়ী হবে।
অপরদিকে, শুল্ক হ্রাসের জেরে সরাসরি স্মার্টফোন এবং EV ব্যাটারির দাম অনেকটাই কমবে এবং সাধারণ গ্রাহকদের জন্য ফোন ও ইলেকট্রিক গাড়িও সস্তা হবে। উল্লেখ্য, দেশের বুকে দিনদিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। সেই জায়গায় দাঁড়িয়ে, কেন্দ্রীয় বাজেটে ইভি মডেলের দাম কমে যাওয়া মানে আদতে গ্রাহকদের জন্য তা বিরাট সুবিধা। ফলে, বোঝাই যাচ্ছে যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক রীতিমতো বড় সিদ্ধান্ত নিল।
তারা এবার লিথিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর মূল শুল্ক হ্রাস করার প্রস্তাব পেশ করেছে। ফলে, কমতে চলেছে ইলেকট্রিক গাড়ির দাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।