NEET-UG Scam: প্রশ্নফাঁসের অভিযোগে FIR দায়ের করল CBI, শুরু হল তদন্ত

Published : May 12, 2026, 08:14 PM IST
CBI Files FIR Over Alleged NEET UG 2026 Exam Irregularities and Paper Leak

সংক্ষিপ্ত

NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে FIR দায়ের করল CBI। শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। ইতিমধ্যেই তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। 

NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক অনিয়মের অভিযোগে মঙ্গলবার FIR দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), দুর্নীতি দমন আইন এবং পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪-এর বিভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে।

FIR দায়ের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের তরফে একটি লিখিত অভিযোগের ভিত্তিতেই এই FIR দায়ের করা হয়েছে। FIR-এ অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, চুরি এবং প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি দুর্নীতি দমন আইন এবং পাবলিক এগজামিনেশন অ্যাক্টের বিভিন্ন ধারাও যোগ করা হয়েছে। তদন্তের জন্য CBI-এর বিশেষ দল গঠন করা হয়েছে এবং তাদের দেশের বিভিন্ন জায়গায় তদন্তের কাজে পাঠানো হয়েছে।

আগে পরীক্ষা বাতিল

এর আগে, গত ৩ মে হওয়া NEET-UG 2026 পরীক্ষা বাতিল করে দিয়েছিল কেন্দ্র। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়েছিল, পরে নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছিল যে কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরীক্ষা প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজস্থান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা খতিয়ে দেখার জন্যই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাপাখানা থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই বিষয়েও তদন্ত হবে বলে জানান হয়েছে। সূত্রের খবর হাতে লেখা একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছিল।

নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। তবে পরীক্ষার্থীদের আর নতুন করে রেজিস্ট্রেশনকরতে হবে না। পুরনো তথ্য ব্যবহার করেই পরীক্ষা দিতে পারে পারবে। নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য বাড়তি কোনও ফিজ দিতে হবে না। তবে নতুন করে অ্যাডমিড কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষার হলে সেটাই দেখাতে হবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Fuel Security: ৬০ দিনের তেল আর ৪৫ দিনের গ্যাস মজুত দেশে, তাও খরচ কমানোর ডাক কেন দিচ্ছে কেন্দ্র?
India-China: জঙ্গিদের মদত দিলে সম্মান থাকে না, পাকিস্তানকে আড়াল করায় চিনকে কড়া বার্তা ভারতের