হেডফোন ছাড়া রিল দেখলেই মোটা জরিমানা! মেট্রোয় শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ প্রশাসনের

Published : Apr 21, 2026, 07:49 AM IST

যাত্রীদের স্বস্তি দিতে মেট্রো কর্তৃপক্ষ এক নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, মেট্রো চত্বরে উচ্চস্বরে কথা বলা বা হেডফোন ছাড়া গান শোনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুসারে, এই নিয়ম ভাঙলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা।

PREV
16

মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বর্তমানে নিত্যযাত্রীদের বিরক্তির কারণ হয়ে উঠেছে স্পিকারে কথা বলা বা রিলস দেখা। লোকাল ট্রেন থেকে মেট্রো-সর্বত্র একই চেহারা।

26

এখন প্রায়ই দেখা যাচ্ছে লোকার ট্রেন বা মেট্রোতে হেডফোন ছাড়াই কেউ গান শুনছে বা রিলস দেখছে। এই শব্দে বাকিরা বিরক্ত হয়ে থাকে। তবে, এবার থেকে আর চিন্তা নেই। বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

36

সদ্য মেট্রোর পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে মেট্রো হা মেট্রো চত্বরে উচ্চস্বরে কথা বলা বেআইনি বলে গণ্য হবে। এতদিন এই ধরনের আচরণে কোনও কড়া শাস্তি না থাকায় যাত্রীরা সমস্যায় পড়তেন। এবার কড়া হল প্রশাসন।

46

নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২-র ধারা ৫৯ অনুসারে এমন কোনও আতরণ যা অন্য যাত্রীর অসুবিধার কারণ হয়, তা শাস্তিযোগ্য অপরাধ। এবার থেকে শব্দদূষণ করলে দিতে হবে ৫০০ টাকা।

56

এই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, যাত্রীদের স্বস্তিদায়ক ও শান্ত পরিবেশ নিশ্চিত করকতেই এই সিদ্ধান্ত।

66

বিশেষ করে অফিস টাইম বা ভিড়ের সময় এই ধরনের শব্দদূষণ আরও বিরক্তিকর হয়ে ওঠে। ফলে নতুন নিয়ম কার্যকর হলে যাত্রীদের অনেকটাই স্বস্তি মিলবে। ইতিমধ্যে মেট্রো রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

Read more Photos on
click me!

Recommended Stories