
Chhattisgarh Plane Crash News: ছত্তিশগড়ের জশপুর জেলায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে আরা পাহাড়ে একটি প্রাইভেট বিমান ভেঙে পড়ে। বনভূমির মধ্যে থাকা পাহাড়ে বিমানটি সরাসরি ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায় এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বা বিমানে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রশাসনের সূত্র বলছে, বড়সড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি সেসনা ক্যারাভান মডেলের প্রাইভেট এয়ারক্র্যাফট। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানটি অস্বাভাবিকভাবে নিচু দিয়ে, মাটি থেকে মাত্র ৩০ ফুট ওপর দিয়ে উড়ছিল।
সেই সময়েই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় বিমানটি। দুর্ঘটনাস্থলের কিছু ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে আছড়ে পড়ে, সেই এলাকায় আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
Ratna Debnath: 'আরজি.কর কাণ্ডে সঞ্জয় রায় একা দোষী নয়', বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর
খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।