Ratna Debnath On RG Kar Case: ২০২৪ সালের ৮ অগাস্ট রাতে ঘটে যাওয়া কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারকে নির্যাতন ধর্ষণ করে খুনের ঘটনায় প্রকৃত দোষী কারা? সঞ্জয় রায় একা? কী বললেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ratna Debnath On RG Kar Case: প্রথম দফার ভোটের আর দুদিনও বাকি নেই। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী বাক্য বনাম তপ্ত বাক্য বিনিময়। এবার ভোটের প্রচারে বেরিয়ে আরজি কর ইস্যু এবং নিজের মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মন্তব্য শোনা গেল উত্তর ২৪ পরগনার পানিহাটির বিজেপি প্রার্থী তথা তিলোত্তমার মা রত্না দেবনাথের গলায়। দিন কয়েক আগেই পানিহাটিতে ভোটের প্রচারে এসে অভয়ার মাকে বিশেষ বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শোনা গেল এবার পানিহাটির বিজেপি প্রার্থীর গলায়।
আরজি.করকাণ্ড এবং সঞ্জয় রায়ের যাবজ্জীবন জেল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য তিলোত্তমার মায়ের:-
এদিন ভোটের প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ''সবথেকে আগে উনার পিসি (Mamata Banerjee) বেশি তড়িঘড়ি করেছেন। আরজি করের ঘটনায় সঞ্জয় রায় প্রকৃত দোষী কীনা তা এখনও ঠিকই হয়নি।'' এই বিষয়ে তিনি আরও বলেন যে, '' অপরাজিতা বিলটা যেটা দেখেছি সেটা অবৈধ। এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমার মেয়ের মৃত্যুর পর ওই বিলের মধ্যে তথ্য প্রমাণ লোপাটের কোনও পার্টই দেখিনি। তা আমি কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে যাব ওটা। যা কটূক্তি করার তা তো আগেই হয়ে গিয়েছে। উনি না তড়িঘড়ি করলে ওনার বড় বড় অফিসার বিনীত গোয়েলরা কী ওখানে যেতেন?'' তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাষাতেই পাল্টা প্রশ্ন ছোঁড়েন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
পানিহাটির বিজেপি প্রার্থী আরও বলেন, ''মৃত্যুটা হল কেন, আমার তো ওনার কাছে প্রশ্ন রয়েছে, মৃত্যুটা কেন হল ? হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায়...আমার মেয়ের দ্বিতীয় বাড়ি ওটা, সেখানে এই মৃত্যুটা হল কেন ? সেই উত্তরটা আগে ওনাকে দিতে বলবেন, তারপরে বাকি ওনার সঙ্গে বলব। সবথেকে আগে ওনার পিসি তড়িঘড়ি করেছেন, তথ্যপ্রমাণ লোপাটে...বিনীত গোয়েল..এদের বড়ো বড়ো অফিসারদের, ওনার পিসি না পাঠালে সেখানে যেতেন না। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা, সেটাও এখনও ঠিক হয়নি। কারণ যে তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে, সেই তথ্যপ্রমাণে আরও অনেকেই জেলে থাকত।''
প্রসঙ্গত, দিন কয়েক আগে পানিহাটিতে প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভয়ার মাকে যাতে কেউ আক্রমণ না করেন, তৃণমূলের সমর্থকদের প্রতি এই আবেদন রাখেন তিনি। অভিষেক বলেন, ''আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই মাটিকে কলুষিত করে, কালিমালিপ্ত করেছে, আর যাকহোক পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবেনা। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলর সমর্থক এবং সৈনিক যারা। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, হাতজোড় করে আবেদন, কেউ শলীনতার বাইরে গিয়ে ভদ্রমহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবেন না। আমাদের দল এটা আমাদের শেখায়নি।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


