CJP Protest: সব দাবি মানল সরকার, আন্দোলনের সমাপ্তি ঘোষণা আরশোলাদের, সমর্থকদের বাড়ি ফেরার বার্তা

Published : Jul 25, 2026, 05:49 PM ISTUpdated : Jul 25, 2026, 05:52 PM IST
Cockroach Janta Party Ends Protest As Centre Agrees To Demands After Dharmendra Pradhan Resigns

সংক্ষিপ্ত

'ককরোচ জনতা পার্টি' যন্তর মন্তরে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে। দিল্লির যন্তর মন্তরে সমবেত সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আজ সন্ধ্যায় সরকার ও সিজেপি-র এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।

'ককরোচ জনতা পার্টি' যন্তর মন্তরে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে। দিল্লির যন্তর মন্তরে সমবেত সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আজ সন্ধ্যায় সরকার ও সিজেপি-র এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সরকারের সঙ্গে তাদের তিনটি প্রধান দাবির বিষয়ে সমঝোতায় পৌঁছনোর পর দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস এই ঘোষণা করেন। দলটি জানিয়েছে, সরকার তাদের দ্বিতীয় দাবিটিও মেনে নিয়েছে এবং আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর (FIR) প্রত্যাহার করা হবে।

'ককরোচ জনতা পার্টি'র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, "সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের তিন দফা আলোচনা হয়েছে। যন্তর মন্তরে আমাদের যে প্রতিবাদ কর্মসূচি বেশ কয়েক দিন ধরে চলছিল, তার তিনটি প্রধান দাবি ছিল: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত আইনি মামলা ও এফআইআর (FIR) প্রত্যাহার করা এবং ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে আর কোনও মামলা না করা। আর আমাদের তৃতীয় দাবিটি ছিল—নিট (NEET) পরীক্ষা না হওয়ার জেরে যাঁদের আপনজন প্রাণ হারিয়েছেন, সেই পরিবারগুলোকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। কিছুক্ষণ আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এর অর্থ হল আমাদের প্রথম দাবিটি মেনে নেওয়া হয়েছে।"

দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সৌরভ দাস বলেন, “আমরা সকল আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে।” আশুতোষ রাঙ্কা আরও বলেন, "৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের স্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।"

সিজেপি (CJP)-র মুখপাত্র সৌরভ দাস বলেছেন, যারা সংবাদমাধ্যম ও পুলিশের উপর হামলা চালিয়েছে, তারা সিজেপি-র সমর্থক নয়, বরং ‘সমাজবিরোধী’। বিক্ষোভ চলাকালীন হিংসার নিন্দা করে তিনি বলেন, এ ধরনের লোকজন শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে।

সিজেপি (CJP)-র প্রতিনিধিদের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, “শিক্ষা সংস্কারের জন্য আপনারা যে দাবিপত্র জমা দিয়েছেন, আমরা তা পর্যালোচনা করব এবং আপনাদের প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা করব।”

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dharmendra Pradhan: 'তাঁর যাত্রা ছাত্রকল্যাণেরই সাক্ষ্য বহন করে' ধর্মেন্দ্রর বিদায়ে সরকারের প্রথম প্রতিক্রিয়া
Dharmendra Pradhan: ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই চর্চায় সুকান্ত মজুমদার! কে হবেন পরবর্তী শিক্ষামন্ত্রী?