কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য পড়ুয়ারা এবার পাবেন এই স্কলারশিপ। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-র মতো পেশাদার কোর্স করলেও পাবেন এই ভাতা। স্নাতক স্তরে পড়াশোনার জন্য প্রতি বছর ১২ হাজার টাকা করে দেওয়া হবে। পাঁচ বছরের পেশাদার বা ইন্টিগ্রেটেড কোর্সের জন্য চতুর্থ ও পঞ্চম বছরে প্রতি বছর ২০ হাজার করে দেওয়া হবে।