অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি কলেজ ও পলিটেকনিকের কর্মী, পূর্ণকালীন অস্থায়ী কর্মী এবং স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। ডিআর পাবেন পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পার্ট-টাইম কর্মীরাও।