
Commonwealth Games 2026: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় অ্যাথলিট গুলবীর সিং এবং হরজিন্দর কৌরকে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন (Commonwealth Games 2026)। তিনি তাদের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন, তারা দেশকে গর্বিত করেছেন। রাষ্ট্রপতি ভবন থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, রাষ্ট্রপতি মুর্মু পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপোর পদক জেতার জন্য গুলবীর সিংকে অভিনন্দন জানান। তিনি গুলবীরের এই সাফল্যকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। কারণ, এই বিভাগে কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম পদক (Commonwealth Games 2026 Glasgow)।
সেই পোস্টে তিনি লিখেছেন, "গুলবীর সিং, তোমার এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন! গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপোর পদক জিতে তুমি ভারতকে এই ইভেন্টে প্রথম কমনওয়েলথ গেমস পদক এনে দিয়েছ। দেশ তোমার জন্য গর্বিত। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাও, এই কামনা করি।" রাষ্ট্রপতি মুর্মু মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জেতার জন্য হরজিন্দর কৌরকেও অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতির কথায়, "গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপোর পদক জেতার জন্য হরজিন্দর কৌরকে আন্তরিক অভিনন্দন। তোমার দুর্দান্ত পারফরম্যান্সে তুমি ভারতকে গর্বিত করেছ। তুমি যেন সাফল্যের নতুন শিখরে পৌঁছতে পারো।"
Hearty congratulations to Gulveer Singh on your splendid achievement!
By winning the Silver Medal in the Men's 10,000m race at Glasgow Commonwealth Games 2026, you have earned India its first-ever Commonwealth Games medal in the men's 10,000m event. The nation is proud of you. I…— President of India (@rashtrapatibhvn) July 29, 2026
মঙ্গলবার, গ্লাসগোতে কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের জন্য একটি অত্যন্ত সফল একটি দিন ছিল। গুলবীর সিং পুরুষদের ১০,০০০ মিটারে দেশের হয়ে প্রথম পদক জিতে ইতিহাস তৈরি করেছেন এবং হরজিন্দর কৌর ভারোত্তোলনে রুপো জিতেছেন। এর পাশাপাশি, তিনজন ভারতীয় বক্সার সেমিফাইনালে উঠে দেশের জন্য অন্তত আরও তিনটি পদক নিশ্চিত করেছেন।
Heartiest congratulations to Harjinder Kaur on clinching the Silver Medal in the Women's 69kg weightlifting event at the Glasgow Commonwealth Games 2026. You have made India proud with your spirited performance. May you continue to scale new heights of success.
— President of India (@rashtrapatibhvn) July 29, 2026
পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে এক অসাধারণ পারফরম্যান্স করে রুপো জিতে নেন গুলবীর। সেনাবাহিনীর এই অ্যাথলিট ২৭:৪৯.৭৮ সময় নেন। তিনি দৌড়ের শুরু থেকেই প্রথম সারিতে ছিলেন এবং শেষ ল্যাপে দুর্দান্ত গতি বাড়িয়ে অস্ট্রেলিয়ার কাই রবিনসনের পিছনে দ্বিতীয় স্থানে শেষ করেন। তাঁর এই রুপোর পদক এই ইভেন্টে ভারতের দীর্ঘদিনের পদকের খরা কাটিয়েছে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম পদক।
ষষ্ঠ দিনে ভারতের হয়ে প্রথম পদকটি আনেন হরজিন্দর কৌর। তিনি মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জেতেন। পাঞ্জাবের এই লিফটার মোট ২২৭ কেজি ওজন তোলেন, যা তাঁর ক্যারিয়ারের জন্য সেরা। তার মধ্যে স্ন্যাচে ১০১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি। তিনি কানাডার শার্লট সিমোনোর পিছনে থেকে দ্বিতীয় হন। হরজিন্দর এই প্রতিযোগিতায় দু'বার কমনওয়েলথ গেমসের স্ন্যাচ রেকর্ডও ভাঙেন। বার্মিংহাম ২০২২ গেমসে জেতা ব্রোঞ্জ পদকের পর এবার তিনি রুপো জিতে নিজের পারফরম্যান্স আরও উন্নত করলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।