সিকিমের পরিস্থিতি ভয়াবহ! লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বাংলার বহু পর্যটক

Published : Apr 06, 2026, 10:29 AM IST
Communication with Lachung in Sikkim Cut Off Tourists from Bengal Stranded

সংক্ষিপ্ত

বর্ষা ঢুকতে এখনও বাকি, তার আগেই সিকিমে প্রকৃতির তাণ্ডব। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে গতকালই ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। যার মধ্য়ে অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। 

বর্ষা ঢুকতে এখনও বাকি, তার আগেই সিকিমে প্রকৃতির তাণ্ডব। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে গতকালই ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। যার মধ্য়ে অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

লাচেনে বিশাল ধস

লাচেন থেকে চুংথাং যাওয়ার সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

লাচেন–চুংথাং রোডের উপর তারুম চু ব্রিজের কাছে এই বিপর্যয় ঘটে। হঠাৎ করে রাস্তার বড় অংশ ধসে যাওয়ায় গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি আপাতত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ফলে লাচেনে থাকা পর্যটকেরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, আপাতত কেউ যেন নিজের অবস্থান না ছাড়েন। বিশেষ করে রাতের দিকে কোনওরকম যাতায়াত না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আজ থেকে উদ্ধারকাজ শুরু

পরিস্থিতি অনুকূল থাকলে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান (Rescue Operation) শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য উদ্ধারপথ হিসেবে লাচেন–ডংকিয়া লা (Dongkya La)–লাচুং (Lachung) হয়ে গ্যাংটক (Gangtok) রুট ব্যবহার করা হতে পারে।

উদ্ধার কাজে একযোগে নামছে একাধিক সংস্থা। সিকিম প্রশাসনের (Sikkim Administration) নেতৃত্বে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO), স্থানীয় পুলিশ (Local Police) এবং ভারতীয় সেনা (Indian Army)। প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় (War Footing) রাস্তা মেরামত (Road Repair) এবং বরফ সরানোর কাজ চলছে। তবে শেষ পর্যন্ত উদ্ধার অভিযানের সময় নির্ভর করবে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর।

হেল্পলাইন নম্বর

পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি নির্দেশিকা (Guidelines) কঠোরভাবে মেনে চলার বার্তাও দিয়েছে তারা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর (Helpline) দেওয়া হয়েছে, যোগাযোগ করতে পারেন ৯৯০৭৯৫৬৭০৫ / ০৩৫৯২২৮১০০৭-তে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indane আর HP Gas-এর নামে সক্রিয় ৫টি ভুয়ো ওয়েবসাইট, গ্যাস বুকিংয়ের আগে সাবধান!
DA Case: ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা 'জট' কী কাটবে? অনুমান DAর ৪টি বিষয়ে হতে পারে শুনানি