বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত বগি দুটি আপ লাইনে চলে গিয়েছিল, সেই সময় আপ লাইনে ছিল দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস | লাইনচ্যূত কামরার ধাক্কায় করমণ্ডল এক্সপ্রেসের ১৭টি কামরা লাইনচ্যূত হয়ে যায় |
ওড়িশার বাহানগা স্টেশনের মুখে দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেস | শুক্রবার বিকেলে ট্রেনটি শালিমার থেকে চেন্নাই-এ যাচ্ছিল | ওড়িশার বাহানগা স্টেশনের কাছে ডাউন লাইনে ছিল বেঙ্গালুরু এক্সপ্রেস, বেঙ্গালুরু এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যূত হয়ে যায় | বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত বগি দুটি আপ লাইনে চলে গিয়েছিল, সেই সময় আপ লাইনে ছিল দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস | ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত কামরার ধাক্কায় বেসামাল অবস্থা | বেসামাল হয়ে যায় চেন্নাইমুখী আপ করমণ্ডল এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের ১৭টি কামরা লাইনচ্যূত হয়ে যায় | পাশের লাইনে দাঁড়িয়ে ছিল মালগাড়ি, মালগাড়ির উপর ছিটকে গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের কামরা| ধাক্কার অভিঘাতে চিড়েচ্যাপ্টা হয়ে যায় করমণ্ডলের ৭টি কামরা| করমণ্ডলের লাইনচ্যূত আরও ৮টি কামরার অবস্থাও ভয়াবহ| চিড়েচ্যাপ্টা দশা হওয়া ৭ কামরায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি| রেলের উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ যাত্রীদের | স্থানীয়রাই প্রায় ২ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায় | অভিযোগ রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসতে অনেকটা সময় নেয় |