মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন, কমিশনে অভিযোগ বিজেপির

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার দাবি তুলল বিজেপি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই দাবি তোলেন সুকান্ত মজুমদাররা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

Share this Video

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার দাবি তুলল বিজেপি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই দাবি তোলেন সুকান্ত মজুমদাররা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁদের অভিযোগ, তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ভোটারদের ভয় দেখাচ্ছেন। অন্য দিকে তৃণমূল পাল্টা খোঁচা, ভয় পেয়েই এ সব করছে বিজেপি। রাজ্যের শাসকদলের বক্তব্য, খেলা শুরুর আগেই হেরে বসে আছে বিজেপি। রিজিজু বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন জমা দিতে এসেছি। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে পুরোপুরি জিম্মি করে ফেলেছে; তারা গণতান্ত্রিক কাঠামোর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ভয়ভীতি ও হুমকির মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়েছে। জানিয়েছি যে, কীভাবে স্বয়ং মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে, যারা বিজেপিকে ভোট দেবেন, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি যে, পশ্চিমবঙ্গে সমগ্র প্রশাসনিক ব্যবস্থা তৃণমূলের ক্যাডার বাহিনীরই একটি সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video