DA Hike: জুলাই থেকেই ৩% অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের? অষ্টম পে কমিশনের আগে বড় স্বস্তি

Published : Aug 04, 2026, 03:24 PM IST

অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে। AICPI সূচকের ভিত্তিতে জুলাই ২০২৬ থেকে ৩% ডিএ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার অনুমোদন দিলে কর্মীদের মোট মহার্ঘ ভাতা ৬৪%-এ পৌঁছতে পারে।

PREV
110
বাড়তি ডিএ-র সুখবর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। জুলাই মাস থেকে অতিরিক্ত তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বা DAপেতে চলেছেন তাঁরা। তেমনই জল্পনা শুরু হয়েছে দেশের জাতীয় রাজধানী দিল্লিতে।

210
অষ্টম পে কমিশনের মাঝেই স্বস্তি

অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার জন্য যখন অপেক্ষা চলছে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের একাধিক সংগঠনের সঙ্গে দেশের ভিন্ন ভিন্ন শহরে বৈঠকে বলেছেন কমিশনের কর্তরা। তারই মধ্যে এই বাড়তি ডিএ-র খবরে কিছুটা হলেও স্বস্তিতে সরকারি কর্মীরা।

310
কবে থেকে কার্যকর নতুন হার?

১ জুলাই ২০২৬ থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এখনও পর্যন্ত মোদী সরকার এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। কিন্তু মুদ্রাস্ফীতির হিসেব বলছে ৩% হারে ডিএ বৃদ্ধি পাবে।

410
কীসের ভিত্তিতে ঠিক হল হার

এআইসিপিআই-আইডব্লিউ-র দেওয়া মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই স্থির হয়েছে এই বাড়তি ডিএ-র অঙ্ক। এখনও পর্যন্ত সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পেয়ে থাকেন। ৩% বৃদ্ধিতে তাদের ডিএ-এর পরিমাণ হবে ৬৩%।

510
জুনের সূচক কত ছিল

এআইসিপিআই-আইডব্লিউ-র জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার জেরে গত ১২ মাসের গড় সূচক দাঁড়িয়েছে ১৪৮.৬৫। এই হিসেবেই ৩% ডিএ বৃদ্ধির জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।

610
মহার্ঘ ভাতার হার কত দাঁড়াল

এই হিসেব অনুযায়ী মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩ শতাংশ ডিএ পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

710
বছরে দু’বার বাড়ে ডিএ

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দু’বার বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে থাকেন—১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে। ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতেই ঠিক হয় এই অঙ্ক।

810
বেতন অনুযায়ী কত বাড়তি টাকা

ভিত্তি বেতন ১৮ হাজার টাকা হলে বাড়তি মিলবে ৫৪০ টাকা, ৩০ হাজার টাকা বেতনে মিলবে ৯০০ টাকা এবং ৫০ হাজার টাকা বেতনে মিলবে ১৫০০ টাকা।

910
এপ্রিলেই বেড়েছিল ডিএ

গত এপ্রিল মাসে দুই শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র, যার জেরে ৫৮ শতাংশ থেকে বেড়ে ডিএ হয়েছিল ৬০ শতাংশ। উৎসবের মরশুমে এই বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল আগেই। কারণ কেন্দ্রীয় সরকার মূলত দিওয়ালির কথা মাথায় রেখেই এই ডিএ ঘোষণা করে।

1010
রাজ্যের সঙ্গে ব্যবধান

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পান ৩৮ শতাংশ ডিএ। কেন্দ্র আরও ৩ শতাংশ বাড়ালে রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ব্যবধান দাঁড়াবে ২৫ শতাংশ। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তজানিয়েছেন, কেন্দ্র-রাজ্যের ডিএ-এর ফারাক মেটাতে তারা বদ্ধপরিকর। তবে একদিনে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। ধীরে ধীরে এই ফারাক মিটিয়ে দেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories