DA HIke: উৎসবের মরসুমে ফের ৩% DA বৃদ্ধি, ৬৩% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা! বাংলার কী হবে?

Published : Nov 10, 2026, 10:38 AM IST

উৎসবের মরসুমে সরকারি কর্মীদের জন্য ফের সুখবর! দীপাবলির আগে উত্তরাখণ্ড সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে ৬০ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতার হার হয়েছে ৬৩ শতাংশ।

PREV
18

ভরপুর উৎসবের মরসুম চলছে। আর এই আবহে একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। দিওয়ালির আগে কেন্দ্র সরকার সহ বেশ কয়েকটি রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে।

28

ডিএ বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গেও। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হয়েছেন।

38

ডিএ বাড়ল আরেক রাজ্যে

ইতিমধ্যেই ডিএ বৃদ্ধি করেছে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্য। এবার উত্তরাখণ্ড সরকার রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ এবং ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা উৎসবের মরসুমে সে রাজ্যের সকল সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

48

এর আগে এই রাজ্যের কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা বেড়ে হল ৬৩ শতাংশ। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন সে রাজ্যের সরকারি কর্মীরা। দীপাবলির মধ্যে সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা। উত্তরাখণ্ড সরকারের রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণায় উপকৃত হবেন বহু।

58

বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারী, স্থানীয় সংস্থা, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর বেতন স্কেল অনুযায়ী বেতনভোগীরা।

68

রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই ডিএ বৃদ্ধি ১লা জুলাই থেকে কার্যকর হবে। সরকার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে যে, ১ জুলাই থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য ডিএ বকেয়া, কর্মচারীদের নগদে প্রদান করা হবে

78

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা

সম্প্রতি বাংলায় একধাক্কায় ২০% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে।

88

তবে কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর একের পর এক রাজ্য যখন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি তুলছেন। একাধিকবার মুখ্যমন্ত্রী নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, নয়া পে কমিশন গঠন হওয়ার আগে ডিএ বাড়াবে পশ্চিমবঙ্গ সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories