DA জট কাটার মুখে? ২৭ মে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি, ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠক

Published : May 26, 2026, 03:17 PM IST

DA CASE: ডিএ জট মেটার মুখে? ২৭ মে সুপ্রিম কোর্টে বকেয়া মামলার হাইভোল্টেজ শুনানির পরেই, ৩০ মে নবান্নে কর্মী সংগঠনগুলির সঙ্গে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশার আলো দেখছেন সরকারি কর্মীরা 

PREV
111
DA CASE সুপ্রিম কোর্টে

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। গত ৬ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই এই মামলা শেষবার উঠেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু নতুন সরকার সময় চেয়েছিল। তাতেই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে DA মামলার সওয়ালের জন্য প্রস্তুত হতে ৩ সপ্তাহ সময় দিয়েছিল।

211
পরবর্তী শুনানি

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA মামলা এবার উঠতে আগামিকাল, ২৭ মে। অর্থাৎ বুধবার হবে ডিএ মামলার শুনানি। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের একাংশের আশা , এতদিনে স্বীকৃতি পেতে পারে তাদের দীর্ঘ দিনের দাবি।

311
শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক

বুধবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আর ৩০ মে , শনিবার রাজ্যের সরকারি কর্মীদের ৪টি সংগঠনের সঙ্গে সরাসরি কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারি কর্মীদের সংগঠনগুলিকে বৈঠকে ডেকেছেন।

411
কোন পথে বিজেপি সরকার?

আগামিকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা ওঠার কথা রয়েছে। সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন সেই দিকেও। কারণ ২৭ মে রাজ্যের নতুন বিজেপি সরকার ডিএ মামলায় সওয়াল করবে। রাজ্য সরকারের সওয়াল থেকেই পরিষ্কার হয়ে যাবে সরকার সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার টাকা মেটাবে কিনা।

511
আগের সরকারের ভূমিকা

পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকারি কর্মীদের DA মেটাতে তেমন উৎসাহী ছিল না বলেই অভিযোগ রাজ্যের সরকারি কর্মীদের। আর সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও DA-এর বকেয়া পরিশোধ করেনি। তাই নতুন সরকারকে নিয়ে আশা দানা বাঁধছে সরকারি কর্মীদের মধ্যে।

611
সরকারি কর্মীদের আশা

মামলাকারী মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফে জারি করা নোটিশের ছবি পোস্ট করেছেন। সেটা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। যদিও আগামীকাল শেষ অবধি কী হয় এখন সেটাই দেখার।

711
সরকারি কর্মীদের বার্তা

মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফে জারি করা নোটিসের ছবি পোস্ট করেছেন। সেটা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। যদিও আগামীকাল শেষ অবধি কী হয় এখন সেটাই দেখার।

811
DA মামলা উঠতে পারে

সুপ্রিম কোর্টের নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভেশন বেঞ্চেই উঠেতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। কারণ এই বেঞ্চই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় দান করেছিল। যদিও সেই রায় মানতে না চেয়ে নতুন করে আবেদন করেছিল পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার।

911
ডিএ মামলার ক্রম তালিকা
  • ৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রিম কোর্ট ডিএ-কে একটি আইনগত অধিকার হিসেবে ঘোষণা করে এবং বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি গঠন করে।
  • ৪ মে, ২০২৬: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, যার ফলে সরকার পরিবর্তন হয়।
  • ২৭ মে, ২০২৬: নতুন রাজ্য সরকারের অধীনে ডিএ মামলার প্রথম সুপ্রিম কোর্টের শুনানি।
  • ৩০ মে, ২০২৬: মুখ্যমন্ত্রী এবং চারটি প্রধান কর্মচারী সংগঠনের মধ্যে একটি বিশেষ বৈঠক।
1011
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএ-এর ফারাক

২০২৬ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের সর্বশেষ ঘোষণার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক বর্তমানে ৪২ শতাংশ। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

1111
বাজেটে ডিএ ঘোষণা

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই টাকা হাতে পারননি সরকারি কর্মীরা। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল সরকারি কর্মীদের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories