- Home
- West Bengal
- কোথায় কোথায় নামবে স্বস্তির বৃষ্টি? দক্ষিণে ৮ জেলায় ঝোড়ো হাওয়ার দাপট, উত্তরে ভারী বর্ষণ
কোথায় কোথায় নামবে স্বস্তির বৃষ্টি? দক্ষিণে ৮ জেলায় ঝোড়ো হাওয়ার দাপট, উত্তরে ভারী বর্ষণ
West Bengal Weather: টানাা গরম আর প্রবল আর্দ্রতার কারণে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসীর জীবন। কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলি আজ ঝড়বৃষ্টি না হলেও আজ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে।

আজ থেকেই হাওয়া বদল!
টানাা গরম আর প্রবল আর্দ্রতার কারণে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসীর জীবন। কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলি আজ ঝড়বৃষ্টি না হলেও আজ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে।

উত্তরে বৃষ্টি
উত্তরবঙ্গে যেমন এতদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি পড়ছে আজও তেমন বৃষ্টি হবে। কোথাও কোথায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। যার কারণে উত্তরবঙ্গের পরিবেশ বেশ মনোরম। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ থেকে ঝড়বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহতেই ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে গরমের অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবারের পর থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
সতর্কতা জারি
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া- এই জেলাগুলিতে আজ গরমের সতর্কতা রয়েছে। তবে বুধবার থেকেই এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পশ্চিমের জেলাগুলিতে স্বস্তি!
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও আপাতত স্বস্তি নেই। প্রবল গরমের কারণে দিনের বেলায় অস্বস্তি বজায় থাকবে। রাতে কিছুটা স্বস্তি মিলতে পারে।
তাপমাত্রা অপরিবর্তিত
আগামী তিন দিন অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বুধবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন থেকেই স্বস্তি পাওয়া যেতে পারে।
বধবার থেকে স্বস্তির বৃষ্টি!
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গে বৃষ্টি
আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। উত্তরেও পারদ বেশ কিছুটা নামতে পারে।
ঘূর্ণাবর্তের অবস্থান
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বিহার ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে
আবহাওয়া পরিবর্তনের কারণ
এগুলির ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে সমতলে। উত্তর ও দক্ষিণবঙ্গে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

