Online Liquor: মদ কিনতে আর দীর্ঘ লাইন নয়, এবার বাড়ি বসেই অনলাইনে বুকিং, চালু অ্যাপ

Published : Oct 28, 2026, 10:56 AM IST

২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। ‘Delhi Liquor Booking’ অ্যাপের মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দের ব্র্যান্ড, বোতলের আকার এবং পরিমাণ বেছে নিতে পারবেন। এরপর অনলাইনে টাকা জমা দিলে তৈরি হবে একটি QR কোড। দোকানে গিয়ে সকোড দেখিয়ে সংগ্রহ করতে হবে মদ।

PREV
15

দিল্লিতে মদ কেনার ক্ষেত্রে চালু হল নতুন ডিজিটাল ব্যবস্থা। এবার বাড়িতে বসেই পছন্দের ব্র্যান্ডের মদের স্টক দেখা, বোতল বুকিং এবং অনলাইনে টাকা দেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এই পরিষেবা চালু করেছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (DSIIDC)। তবে অনলাইনে বুকিং করা গেলেও আপাতত বাড়িতে মদ পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই। বুকিংয়ের পর নির্দিষ্ট দোকানে গিয়ে নিজেকেই সংগ্রহ করতে হবে মদ।

25

প্রাথমিকভাবে দিল্লির DSIIDC পরিচালিত ২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। ‘Delhi Liquor Booking’ অ্যাপের মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দের ব্র্যান্ড, বোতলের আকার এবং পরিমাণ বেছে নিতে পারবেন। এরপর অনলাইনে টাকা জমা দিলে তৈরি হবে একটি QR কোড। দোকানে গিয়ে সেই কোড দেখিয়ে সংগ্রহ করতে হবে বুক করা মদ।

35

অনলাইনে বুকিং ও পেমেন্ট করার পর ক্রেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট দোকান থেকে মদ সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ না করলে বুকিং বাতিল হতে পারে। তবে দোকান থেকে মদ সংগ্রহ করার আগে বুকিং বাতিল করার সুযোগ রয়েছে। একবার মদ হাতে পাওয়ার পর তা ফেরত দেওয়ার নিয়ম নেই।

45

অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেও দিল্লির আবগারি বিধি মানতে হবে। এই অ্যাপ ব্যবহার করে মদ বুক করার জন্য ক্রেতার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ৯ লিটার হুইস্কি বা স্পিরিট এবং ১৮ লিটার বিয়ার কিনতে পারবেন।

55

দোকানের সামনে দীর্ঘ লাইন কমানো, পেমেন্ট কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণ এবং দাম ও বিলিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্রেতারা দোকানে যাওয়ার আগেই কোন ব্র্যান্ড পাওয়া যাচ্ছে, তা দেখে নিতে পারবেন। তবে আপাতত এই পরিষেবা DSIIDC-এর নির্দিষ্ট দোকানগুলিতেই সীমাবদ্ধ। ভবিষ্যতে পরিষেবার সম্প্রসারণ ক্রেতাদের সাড়ার উপর নির্ভর করতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories