Tamil Nadu Liquor Rules: তামিলনাড়ু সরকার মদের দোকানে বাড়তি দাম নেওয়া রুখতে নতুন নিয়ম চালু করেছে। আগামী ১ নভেম্বর থেকে ১০০০ টাকার বেশি মদ কিনলে ক্রেতাদের ডিজিটাল পেমেন্ট করতেই হবে।
তামিলনাড়ু সরকার মদের দোকানে বাড়তি দাম নেওয়া রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি মদের দোকানে ১০০০ টাকার বেশি মদ কিনলে ক্রেতাদের ডিজিটাল পেমেন্ট করতেই হবে।
23
কারা নগদে মদ কিনতে পারবেন?
ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের সুবিধা থাকলেও বেশিরভাগ মানুষ নগদে মদ কেনেন। তাই সরকার লেনদেনে স্বচ্ছতা আনতে এবং নগদ টাকার ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ১০০০ টাকার কম দামের মদ কিনলে ক্রেতারা নগদে দাম মেটাতে পারবেন।
33
৪০৪৮টি খুচরো মদের দোকানে নিয়ম চালু
তামিলনাড়ুর সরকারি মালিকানাধীন ৪,০৪৮টি খুচরো মদের দোকানে এই নতুন নিয়ম কার্যকর হবে। সরকার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম সম্পর্কে ক্রেতাদের জানাতে সরকার প্রতিটি দোকানকে বোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে।