Delhi Pollution: দূষণ রুখতে দিল্লিতে ৭০ লাখ গাছ লাগানোট উদ্যোগ এবং ২৪ ঘণ্টার নজরদারি

Published : Nov 09, 2026, 06:40 PM IST
Delhi Pollution: দূষণ রুখতে দিল্লিতে ৭০ লাখ গাছ লাগানোট উদ্যোগ এবং ২৪ ঘণ্টার নজরদারি

সংক্ষিপ্ত

Delhi Pollution: দিল্লির বায়ু দূষণ রুখতে সারা বছরব্যাপী কড়া পদক্ষেপ নিল সরকার। ৭১ লাখ চারাগাছ লাগানো, ২৪ ঘণ্টা নজরদারি, দিল্লি রিজ রক্ষা থেকে শুরু করে নির্মাণকাজ ও যানবাহনে কড়া নিয়ম আনা হচ্ছে ২০২৬-২৭-এর উইন্টার অ্যাকশন প্ল্যানে।

Delhi Pollution: দিল্লির বাতাসকে দূষণ মুক্ত করতে সারা বছর ধরে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে সরকার। শহরের সবুজ বাড়ানো, দিল্লি রিজ রক্ষা করা, আর সেই সঙ্গে ধুলো নিয়ন্ত্রণ ও দূষণপ্রবণ এলাকাগুলোতে নজরদারির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে (Delhi Pollution)। গত এক বছরে রাজধানীতে প্রায় ৭০ লাখ চারাগাছ লাগানো হয়েছে। রাস্তা পরিষ্কার করতে নামানো হয়েছে বিশেষ যন্ত্র। এছাড়া দূষণ মাপতে তৈরি হয়েছে ২৪ ঘণ্টার কম্যান্ড সেন্টার। মূল লক্ষ্য হলো— সারা বছর ধরে একটানা কাজের মাধ্যমে বাতাসের মান উন্নত করা।

দূষণ কমাতে ৭০ লাখ গাছ

দিল্লিতে দূষণ কমানোর ক্ষেত্রে সবুজায়ন খুব জরুরি। সেই কথা মাথায় রেখেই গত এক বছরে শহরে প্রায় ৭০ লাখ চারাগাছ বসানো হয়েছে। গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, ধুলোর দাপটও কমে। তবে এটা দূষণ কমানোর একটা দিক মাত্র। দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সবুজ বলয় ‘দিল্লি রিজ’-কে রক্ষা করতেও সরকার কাজ করছে। দিল্লির একটা বড় সমস্যা হলো ধুলো। এটা আটকাতে রাস্তায় যন্ত্র নামানো হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ চলা এলাকাগুলো নিয়মিত পরিষ্কার করে ধুলো নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

দূষিত এলাকায় ২৪ ঘণ্টার নজরদারি

দূষণে লাগাম টানতে এখন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। দূষণপ্রবণ এলাকাগুলোর দিকে নজর রাখতে দিল্লিতে একটি কম্যান্ড সেন্টার তৈরি করা হয়েছে। এর ফলে, বেশি দূষিত এলাকাগুলো সহজেই চিহ্নিত করা যাবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো একসঙ্গে কাজ করতে পারবে। একটানা নজরদারি থাকার ফলে স্থানীয়ভাবে দূষণ ছড়ালে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। ২০২৬-২৭ সালের উইন্টার অ্যাকশন প্ল্যানে গাড়ি, নির্মাণকাজ ও আবর্জনা পোড়ানো রুখতে আরও কড়া নিয়ম আনা হচ্ছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে হওয়া একটি রিভিউ মিটিংয়ে জানানো হয়, ইতিমধ্যেই ৭১ লাখ চারাগাছ লাগানো হয়েছে। চিহ্নিত করা ৪৩৪ একর পতিত জমির মধ্যে ৪৩৩ একর জমিতে সবুজায়ন করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে ধুলো ওড়ায় এমন নির্মাণকাজ বা ভাঙার কাজ নিয়ন্ত্রণ করা হবে। ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে যে কোনও রকম নির্মাণ ও ভাঙার কাজে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকবে।

বিএস-৬ (BS-VI) মানের না হলে এবং দিল্লিতে রেজিস্ট্রেশন না থাকলে, বাইরের গাড়িকে শহরে ঢুকতে দেওয়া হবে না। বৈধ পিইউসিসি (PUCC) বা দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকলে পেট্রল পাম্পে তেলও মিলবে না। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে ওয়ার্ক ফ্রম হোমের মতো বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।

৩০টি ইলেকট্রিক মেকানিক্যাল রোড সুইপার

ছোট রাস্তাগুলো পরিষ্কার করার জন্য ৩০টি ইলেকট্রিক মেকানিক্যাল রোড সুইপার বা রাস্তা পরিষ্কারের যন্ত্র অনুমোদন করেছে সরকার। আইআইটি (IIT) দিল্লির সাহায্যে বৈজ্ঞানিক উপায়ে দূষণের উৎস খুঁজতে রিয়েল টাইম মনিটরিংও করা হবে।

একটানা নজরদারি, কড়া নিয়ম আর দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব সমাধানের মাধ্যমেই বায়ু দূষণকে হারাতে চাইছে দিল্লি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'২০২৩ সালে বায়ুদূষণে ২০ লাখ মৃত্যু', ফিকি-ইওয়াই রিপোর্ট তুলে মোদী সরকারকে তোপ জয়রাম রমেশের
Delhi Pollution Alert: দিল্লির দূষণ বিপজ্জনক মাত্রায়! বাইরে বেরোলে এই ৬টি ভুল করবেন না