
Delhi Gangrape: দিল্লির প্রীত বিহার এলাকায় ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই নারী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কড়কড়ডুমার একটি কাফেতে কাজ করেন। অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল এবং তিনি তাদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন।
জানা গিয়েছে, গত রাতে সাতজনের একটি দল প্রীত বিহারের ওই কাফেতে পৌঁছায়। রাত সাড়ে ১১টার দিকে কাফে বন্ধ হয়ে গেলেও, একজনের কাছে চাবি ছিল। সেই চাবি দিয়েই কাফে খুলে ভিতরে পার্টির আয়োজন করা হয়। সেখানে সকলে মদ্যপান করে এবং রাত সাড়ে ৩টে নাগাদ কাফে থেকে বেরিয়ে যায়। পুলিশের বয়ান অনুযায়ী, কাফে থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই দুই যুবক ওই তরুণীকে যৌন নির্যাতন করে।
শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর, দিল্লির যে ক্যাফেটিতে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেটি সাধারণত রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায়। তবে তরুণীর সহকর্মীদের মধ্যে এক জনের কাছে ওই ক্যাফের চাবি ছিল। সোমবার রাতে ক্যাফে বন্ধ হওয়ার পর ওই চাবি দিয়ে ক্যাফে খুলে ভিতরে প্রবেশ করেছিলেন তাঁরা। মদ্যপান, নাচানাচি চলছিল। রাত ৩টে পর্যন্ত সেই পার্টি চলে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, পার্টি চলাকালীন দু’জন পুরুষ সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন। এবং বাকিরাও তাতে সাহায্য করেন। নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে চারজন পুরুষ এবং দুই মহিলার বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। এখনও পর্যন্ত দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ওই তরুণী আরও জানান, দলের বাকি সদস্যরা তাদের এই কাজে সাহায্য করেছিল বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে দুই নারী-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।
#WATCH | Delhi Police say, "Three accused, including two women, arrested in connection with the alleged gangrape of a 22-year-old woman in Preet Vihar area. Eight people had gone to a cafe in Preet Vihar last night and the cafe closed at 11.30 pm. But one of them has keys to the cafe, so they opened it and partied. They consumed alcohol and left the cafe around 3.30 am. After they left the cafe, they allegedly raped the girl. Case of gang rape registered. Three accused arrested; the search for the other accused is underway."
(Visuals from the cafe)
— ANI (@ANI) November 24, 2026