
TMC Star Campaigners List in Assam:অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বিগত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভোট প্রচারের আগে তারকা প্রচারকের নাম ঘোষণা করতে হয়। সেই মত এদিন হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে তৃণমূল মোট ১৮জন তারকা প্রচারকের নাম জানিয়ে দল। হিমন্তর রাজ্যে তৃণমূলের তারকা প্রচারক হিসেবে স্থানীয় মুখ শুধু দুই জন-সুস্মিতা দেব ও দুলু আহমেদ। পশ্চিমবাঙলার জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়দের মত তারকারা অসমে তারকা প্রচারকের তালিকায় থাকলেও, ঘাটালের তিনবারের সাংসদ তথা 'ক্রাউডপুলার' টলিউড তারকা দেব (দীপক অধিকারী)-কে তারকা প্রচারক তালিকায় রাখা হয়নি।
একলা চলো রে নীতি নিয়ে এবার অসমে ৫১টি আসনে লড়বে তৃণমূল। বাঙালি অধ্যুষিত অঞ্চলে ভাল ভোট পাওয়ার আশায় দিদির দল। তবে এবারও সেখানে আসন জেতার কোনও সম্ভাবনা দেখছেন না তৃণমূল সমর্থকরা। গত কয়েকচি নির্বাচনে হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূলের। অসমে বাঙালি আবেগে ভর করে ভোটের ময়াদানে নামছে জোড়া ফুল।
অসমে তৃণমূলের তারকা প্রচারক তালিকায় রয়েছেন বঙ্গের ১০ জন লোকসভার সাংসদ, ৪ জন রাজ্যসভার সাংসদ, দুই মন্ত্রী। অসমে তৃণমূলের প্রচারক তালিকায় প্রত্যাশিতভাবেই সবার আগে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে তারকা প্রচারক হিসাবে থাকছেন বলিউড তারকা তথা আসানসোলের শত্রুঘ্ন সিনহাও।
এবার অসমে বিধানসভা ভোটে তৃণমূলের তারকা প্রচারক তালিকায় রয়েছে বর্ধমান পূর্বের প্রাক্তন ক্রিকেটার-সাংসদ কীর্তি আজাদ, বহরমপুরের প্রাক্তন তারকা ক্রিকেটার-সাংসদ ইউসুফ পাঠান। রয়েছেন রাজ্যসভার সাংসদ দুই সাংসদ সুস্মিতা দেব, সাংবাদিক সাগরিকা ঘোষ ও শান্তা ছেত্রীও। মহিলা সাংসদের মধ্যে তারকা প্রচারক হিসাবে থাকছেন কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, বারাসতের কাকলি ঘোষ দস্তিদার, বীরভূম শতাব্দী রায়, যাদবপুরের সায়নী ঘোষ। রাজ্যের দুই বর্ষীয়ান মন্ত্রী মলয় ঘটক ও সিদ্দিকুল্লা চৌধুরীও আছেন তৃণমূলের প্রচারক তালিকায়। দলে অসমের নেতা দুলু আহমেদও এই তালিকায় আছেন। মোসারফ হুসেনের মত নেতারাও তৃণমূলের তারকা প্রচারক হিসেবে থাকছেন।
দেখুন অসমে তৃণমূলের তারকা প্রচারক তালিকা
শীর্ষ নেত্রী (১)- মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভার সাংসদরা (১০), অভিষেক বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা,মহুয়া মৈত্র, জুন মালিয়া, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়,সায়নী ঘোষ, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান ।
রাজ্যসভার সাংসদরা (৪)- সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, শান্তা ছেত্রী, বাবুল সুপ্রিয়।
পশ্চিমবঙ্গের মন্ত্রী (২)- মলয় ঘটক, সিদ্দিকুল্লা চৌধুরী।
বঙ্গের বিধায়ক- মোসারফ হুসেন।
অসমের নেতা-দুলু আহমেদ ।