Dhruv Rathee: ধ্রুব রাঠিকে কী সত্যিই গ্রেফতার করা হয়েছিল? মুক্তির পর তাঁর দাবি ঘিরে তুমুল বিতর্ক, করলেন বড় চ্যালেঞ্জ!

Dhruv Rathee: ধ্রুব রাঠিকে কী সত্যিই গ্রেফতার করা হয়েছিল? মুক্তির পর তাঁর দাবি ঘিরে তুমুল বিতর্ক, করলেন বড় চ্যালেঞ্জ!

Arup Dey   | ANI
Published : Oct 12, 2026, 09:04 AM ISTUpdated : Oct 12, 2026, 09:06 AM IST

Dhruv Rathee: দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তির পর অপহরণের অভিযোগ ধ্রুব রাঠির। ভারতীয় পাসপোর্ট প্রকাশ, নাগরিকত্ব বিতর্ক এবং দিল্লি পুলিশের বক্তব্য ঘিরে জানুন বিস্তারিত।

Dhruv Rathee: দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরই নতুন বিতর্কের জন্ম দিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। তাঁকে আইন মেনে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে নিজের ভারতীয় নাগরিকত্ব নিয়ে ওঠা জল্পনার জবাব দিতে প্রকাশ্যে এনেছেন ভারতীয় পাসপোর্ট।

ধ্রুব রাঠির দাবি, শনিবার গুরুগ্রামে তাঁর বাড়ি থেকে সাধারণ পোশাকে আসা একদল ব্যক্তি তাঁকে জোর করে নিয়ে যান। তাঁর ফোনও কেড়ে নেওয়া হয় এবং প্রায় ২০-২২ ঘণ্টা ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। পরে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় গোটা ঘটনাকে ‘কিডন্যাপ’ বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, দিল্লি পুলিশের বক্তব্য, ধ্রুব রাঠিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি বা সতর্কতামূলক আটকও করা হয়নি। ফলে তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করার প্রয়োজন হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, ধ্রুব রাঠি জার্মানির নাগরিক কি না, তা নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। সেই জল্পনার জবাব দিতেই ভারতীয় পাসপোর্ট প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন এই ইউটিউবার।

07:58Delhi Protest: 'আরশোলা' অভিজিতের দুর্বল চিত্রনাট্য! মৃত্যু সংবাদ নিয়েও রাজনীতি! ভিডিও দেখিয়ে সব ফাঁস করল দিল্লি পুলিশ
22:46Dhruv Rathee: ধ্রুব রাঠিকে কী সত্যিই গ্রেফতার করা হয়েছিল? মুক্তির পর তাঁর দাবি ঘিরে তুমুল বিতর্ক, করলেন বড় চ্যালেঞ্জ!
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
13:17CJP Protest Today: আজও বিক্ষোভে ফের উত্তাল দিল্লি! কী বার্তা আরশোলাদের আইনজীবীর?
11:07CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
25:10গণতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে মবক্রেসি, পুলিশের প্রশংসায় বিজেপির সম্বিত পাত্র
06:49আরাশোলাদের বিক্ষোভে আইন ভাঙা বিদেশিকে চ্যাংদোলা করে তুলে গ্রেফতার পুলিশের
09:59দিল্লিতে কঠোর হাতে ময়দানে প্রশাসন, বাম কর্মী-সমর্থকদেরও তুলে নিয়ে গেল পুলিশ
06:56Abhijeet Dipke: দিল্লিতে বিমানের ভিতরেই আটক অভিজিৎ দীপকে, বচসা পুলিশের সঙ্গে
Read more