
Kharge Diwali Remarks: দীপাবলিকে 'খুশির ইদ' বলেই চরম বিতর্কে খাড়গে! বিজেপির তীব্র আক্রমণ, কংগ্রেসকে সনাতন বিরোধী তোপ
Kharge Diwali Remarks: দীপাবলিকে ‘খুশির ইদ’ বলে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মন্তব্য ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র চর্চা। তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগে সরব BJP
Kharge Diwali Remarks: দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে উৎসবকে ‘খুশির ইদ’ বলে বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। খাড়গের বক্তব্যকে তোষণের রাজনীতি ও সনাতন বিরোধী মনোভাবের উদাহরণ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। দীপাবলি নিয়ে খাড়গের এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।