এবার শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক প্রায় ০.৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর ডিএ হিসেব করার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত জরুরী। এপ্রিল পর্যন্ত এআইসিপিআই তথ্য অনুযায়ী ডিএ কমপক্ষে ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মে মাসের পরিসংখ্যান অনুসারে, পরিবর্তনের সুযোগ কম। এমনকি, মার্চের তুলনায় এপ্রিলে এআইসিপিআই সূচক ০.৮ পয়েন্ট বেড়ে ১৪৯.৯০ তে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে ছিল ১৪৮.৫০ এবং জানুয়ারিতে ছিল ১৪৮.৬০। এমনকী, ২০২৬ সালের মে মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়েছে ৪.৭২ শতাংশ। সব মিলিয়ে বাড়তে পারে ৩ শতাংশ ডিএ।