Viral Video: দশেরায় রাবণের 'পাল্টা হামলা'! বাজি ছিটকে আসতেই প্রাণভয়ে ছুটল জনতা

Published : Oct 21, 2026, 02:35 PM IST
Viral Video: দশেরায় রাবণের 'পাল্টা হামলা'! বাজি ছিটকে আসতেই প্রাণভয়ে ছুটল জনতা

সংক্ষিপ্ত

দশেরার দিন রাবণ পোড়ানোর সময় ঘটল বিপত্তি। রাবণের মূর্তি থেকে হুড়মুড় করে বাজি ধেয়ে এল জনতার দিকে। প্রাণ বাঁচাতে রীতিমতো দৌড় লাগালেন সবাই। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রতি বছরই দশেরায় রাবণ পোড়ানো হয়। কিন্তু এবার রাবণ যেন রীতিমতো 'পাল্টা হামলা' চালাল! মূর্তিতে আগুন দিতেই এমন কাণ্ড ঘটল যে, প্রাণ বাঁচাতে ছুটতে হল জনতাকে। এই ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে তুমুল ভাইরাল। আর তা দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে দশেরা পালিত হয়। প্রতি বছরই বড় বড় মাঠে, বিশেষ করে রামলীলা ময়দানে রাবণের বিশাল মূর্তি তৈরি করা হয়। সেখানে শ্রীরামচন্দ্র তীর ছুঁড়ে রাবণ বধ করেন। তবে তীর ছোঁড়াটা আসলে একটা প্রতীকী ব্যাপার। আসল কাজটা করেন মূর্তির আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাই, তারাই মূর্তিতে আগুন ধরিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় 'গোলমাল ৩'-এর সঙ্গে তুলনা

সম্প্রতি একটি ভাইরাল ভিডিও-তে ঠিক এমনই এক দৃশ্য দেখা গেছে। তবে এখানে রাবণ যেন নিজেই পাল্টা মার দিচ্ছে! মূর্তি পোড়ানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখাটা খুব জরুরি। দর্শকরা যাতে মজা পান, তার জন্য কারিগররা মূর্তির ভেতরে বেশ ভালো পরিমাণেই বাজি আর বারুদ ঠুসে দেন। যাতে আগুন লাগলেই সেটা দাউদাউ করে জ্বলে ওঠে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিচ থেকে মূর্তিতে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মূর্তির ভেতরে থাকা বাজিগুলো সোজা জনতার দিকে ছিটকে আসতে শুরু করে। দৃশ্যটা দেখে অজয় দেবগনের 'গোলমাল ৩' সিনেমার সেই বিখ্যাত সিনটার কথা মনে পড়ে যাবে। যেখানে দুই পক্ষ একে অপরের বাজির দোকানে আগুন লাগিয়ে দেয়, আর চারদিকে রকেট আর বাজি ফাটতে শুরু করে।

এই ভিডিওতে দর্শকদের একটাই ভুল ছিল—তারা মূর্তির বড্ড কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। আগুন লাগার পর মূর্তির ভেতরের বাজিগুলো সোজা ভিড়ের দিকে ফাটতে শুরু করে। আগুনের ফুলকি ধেয়ে আসতেই সবাই যে যার মতো প্রাণ বাঁচাতে দৌড় লাগান। এর মধ্যেই রাবণের মূর্তিটা দাউদাউ করে জ্বলতে থাকে, আর ভিডিওটাও শেষ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই এই ভিডিও দেখে মানুষজন দারুণ মজা পাচ্ছেন। ইনস্টাগ্রামে @urr._.ammu._.07 নামের একটি অ্যাকাউন্ট থেকে রিলটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই দেড় কোটির বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর কমেন্ট পড়েছে ৯ হাজারের ওপর।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, মূর্তির এত কাছে ভিড় করাটাই দর্শকদের বোকামি হয়েছে। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, রাবণের মূর্তির ভেতরে রকেট বাজি কে ঢোকায়! এক ইউজার মজা করে লিখেছেন, "এটা তো দেখছি রাবণের পাল্টা হামলা।" অন্য একজন আবার বেশ রেগেই কমেন্ট করেছেন, "এসব কী ফালতু কাজ! মানুষ আর পশু—সবার জন্যই এটা খুব বিপজ্জনক! আর এরা কি না এটা দেখে মজা পাচ্ছে।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ছাত্র আন্দোলন থেকে অগ্নিসংযোগ! CJP নেতাদের শুনানিতে ফ্রান্সের উদাহরণ টানল হাইকোর্ট
Govt Employees Strike: ডিএ মিটিয়ে দেওয়ার দাবি, টানা ২ দিন গণছুটিতে সরকারি কর্মচারীরা, চাপে সরকার