ECI Controversy: জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজয়ন্তী থেকেই পথে সিজেপি, মুম্বই থেকে শুরু আন্দোলন?

Published : Sep 25, 2026, 04:04 PM IST
ECI Controversy: জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজয়ন্তী থেকেই পথে সিজেপি, মুম্বই থেকে শুরু আন্দোলন?

সংক্ষিপ্ত

ECI Controversy: প্রসঙ্গত, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় ককরোচরা। এবার ঠিক পরের দিন শুক্রবার, সিজেপি নেতা অভিজিৎ ডিপকে পরিষ্কার জানিয়ে দিলেন, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার যদি পদত্যাগ না করেন, তাহলে তারা বড় আন্দোলনে নামবেন।

ECI Controversy: দেশের রাজনীতি কার্যত, তোলপাড়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর সংক্রান্ত বিস্ফোরক রিপোর্ট সামনে আসার পর থেকেই গোটা দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। আর সেই আবহেই এবার বিরাট হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (ECI Controversy)। প্রসঙ্গত, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় ককরোচরা। এবার ঠিক পরের দিন শুক্রবার, সিজেপি নেতা অভিজিৎ ডিপকে পরিষ্কার জানিয়ে দিলেন, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার যদি পদত্যাগ না করেন, তাহলে তারা বড় আন্দোলনে নামবেন। গান্ধীজয়ন্তী তথা স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ, ২ অক্টোবর থেকেই সিজেপি আন্দোলনে নামতে চলেছে। আর সেই আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্য নগরী মুম্বই থেকে (ECI latest news)।

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজয়ন্তী থেকেই পথে সিজেপি

শুক্রবার, সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে ডিপকে লেখেন, “আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে, সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তারপর দেশের প্রতিটি শহরে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। এই গান্ধীজয়ন্তী গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিন সবাই।” এসআইআর সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসেছে। তার মধ্যেই সেই বিস্ফোরক রিপোর্ট। ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটচুরি করার অভিযোগ তুলতে শুরু করেছে।

মুম্বই থেকে শুরু আন্দোলন?

তারই মাঝে এবার ককরোচ জনতা পার্টির হুঁশিয়ারি। কারণ একটাই। দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা চূড়ান্ত অসঙ্গতি এবং চরম অনৈতিক কাজের একাধিক অভিযোগ সামনে আসছে। তারই মাঝে আবার উত্তরপ্রদেশে জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি স্থগিত করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার, উত্তরপ্রদেশের মেরঠে নবীন ভোটারদের সঙ্গে দেখা কথা ছিল জ্ঞানেশের এবং সোমবার, বারাণসীতে ‘জেন জ়ি’-দের সঙ্গে দেখা করার বিশেষ কর্মসূচি ছিল তাঁর। আপাতত দুটি কর্মসূচিই স্থগিত রাখা হয়েছে। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, সিজেপি-র হুঁশিয়ারি। কারণ, কয়েক মাস আগে যন্তর মন্তরে তাদের আন্দোলনের তীব্রতা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এমনকি, বাধ্য হয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এবার ফের সরব সিজেপি। কার্যত, হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে যদি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন, তাহলে ২ অক্টোবর থেকেই তারা আন্দোলনে নামবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bank Strike: ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট
Amit Shah: উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজ খতম করেছে বিজেপি, বিরাট বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ