বিরাট খবর! জুলাই থেকে কমছে বিদ্যুতের বিল! রাজ্যে ৪.৪৩ শতাংশ পর্যন্ত কমবে ইলেকট্রিক খরচ

Published : Jul 01, 2026, 10:42 AM IST

জুলাই থেকে বিদ্যুতের বিল ৪.৪৩ শতাংশ পর্যন্ত কমতে চলেছে। গরমে এসি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় যাঁদের বিদ্যুৎ বিল বেশি আসছে, তাঁদের জন্য স্বস্তির খবর। নতুন ট্যারিফ কবে থেকে কার্যকর হবে, কারা এই সুবিধা পাবেন—জানুন বিস্তারিত।

PREV
19

গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের ব্যবহার। সারাদিন পাখা, কুলার, এসি, ফ্রিজ এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চলার ফলে মাসের শেষে বিদ্যুতের বিল দেখে অনেকেরই মাথায় হাত পড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কাছে গরমের মরশুম মানেই অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ। তবে এবার সেই চাপ কিছুটা কমতে চলেছে।

29

জুলাই মাস থেকেই বিদ্যুতের বিলের ক্ষেত্রে বড় স্বস্তি মিলতে পারে গ্রাহকদের। সরকার বিদ্যুতের ট্যারিফে সর্বোচ্চ ৪.৪৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নতুন এই হার কার্যকর হলে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের মাসিক খরচ কিছুটা হলেও কমবে।

39

বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ফলে উৎপাদন ও সরবরাহের উপরও চাপ তৈরি হয়। কিন্তু এবার ট্যারিফ কমানোর সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ কিছুটা লাঘব হবে।

49

যাঁদের বাড়িতে এসি, একাধিক পাখা, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহার করা হয়, তাঁদের ক্ষেত্রে এই ছাড়ের প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। যদিও প্রকৃত সাশ্রয়ের পরিমাণ নির্ভর করবে মাসিক বিদ্যুৎ ব্যবহারের উপর।

59

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের বিল কমলেও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার এড়ানো উচিত। এলইডি আলো ব্যবহার, প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রের সীমিত ব্যবহার করলে বিল আরও কমানো সম্ভব।

69

এদিকে এই ঘোষণার ফলে মধ্যবিত্ত পরিবারগুলির পাশাপাশি ছোট ব্যবসায়ী এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকরাও কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যুৎ বিল কমার খবর অনেকের কাছেই স্বস্তির।

79

তবে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর গ্রাহকদের বিদ্যুৎ বিলে ঠিক কতটা সাশ্রয় হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার বিলিং পদ্ধতি এবং প্রত্যেক গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের উপর।

89

দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড জুলাই মাসে বিদ্যুতের উপর সারচার্জ কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

99

বলাই বাহুল্য, গত এপ্রিল মাসে বিদ্যুৎ ক্রয়ের প্রকৃত খরচের উপর এই হিসেব করা হয়েছিল। এবার সেই মোট হিসেব থেকে ৪.৪৩ শতাংশ বিদ্যুৎ খরচ বাদ জেনে চলেছে। অর্থাৎ এই পরিমাণ সারচার্জ কমিয়ে আনছে উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।

Read more Photos on
click me!

Recommended Stories