Farooq Abdullah: 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!

Published : Oct 24, 2026, 06:54 PM IST
Farooq Abdullah claimed Pakistan protecting Kashmiris

সংক্ষিপ্ত

National Conference President Farooq Abdullah: কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Pakistan PM Shehbaz Sharif) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)।

DID YOU KNOW ?
ফারুকের নিন্দায় বিজেপি
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করেছে বিজেপি।

Kashmir Issue: কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে পাকিস্তানের (Pakistan) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। শনিবার উত্তর কাশ্মীরের বারামুল্লায় (Baramulla) দলের কর্মী সম্মেলনে ফারুক দাবি করেন, 'আমাদের প্রতিবেশী দেশ ক্রমাগত ওদের (ভারত) পিছনে লেগে আছে। উনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ) (Pakistan PM Shehbaz Sharif) সব জায়গায় গিয়ে বলছেন, কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। উনি আমাদের রক্ষা করছেন। তা না হলে ওদের (ভারতের) উদ্দেশ্য ভালো নয়।' কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মানুষ ন্যায়বিচার পাবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন ফারুক। তিনি উপত্যকার মানুষকে নিজেদের অধিকার ও পরিচয়ের জন্য লড়াই করার ডাক দিয়েছেন। ফারুকের কথায়, 'দিল্লির (Delhi) কাছ থেকে আপনারা কী আশা করেন? আপনারা কি আশা করেন, ওরা আপনাদের ন্যায়বিচার দেবে? লড়াই করার সাহস দেখাতে হবে। না হলে আপনাদের অস্তিত্ব মুছে যাবে। আপনাদের পরিচয়ও মুছে যাবে।'

ফারুকের সমালোচনায় বিজেপি

কাশ্মীর প্রসঙ্গে ফারুকের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি (BJP)। বিজেপি-র জাতীয় মুখপাত্র আর পি সিং (RP Singh) বলেছেন, ‘এখানে ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করা হয়েছে। সেই কারণেই প্রতি বছর দুই কোটি পর্যটক কাশ্মীরে আসেন। সেই কারণেই কাশ্মীরের অর্থনীতির উন্নতি হচ্ছে।’ বিজেপি-র জাতীয় পরিষদের সদস্য যামিনী শর্মাও (Yamini Sharma) ফারুকের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'জম্মু-কাশ্মীর নিয়ে ফারুক আবদুল্লার মন্তব্য ভারতীয় সংবিধান এবং জম্মু-কাশ্মীরের দেশপ্রেমিক মানুষের প্রতি গভীর অপমান। সীমান্তপারের সন্ত্রাসবাদের কারণে উপত্যকায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, তা সকলেরই জানা। ন্যাশনাল কনফারেন্স এখন পাকিস্তানের মুখপাত্রে পরিণত হয়েছে।'

কাশ্মীর নিয়ে নতুন করে বিতর্ক

কাশ্মীর নিয়ে ফারুকের মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ, ৩৭০ ধারা প্রত্যাহার এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মতবিরোধের মধ্যেই এই মন্তব্য ঘিরে বিতর্ক বাড়ল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৭০
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে ফের বিতর্ক।
ফারুক আবদুল্লার মন্তব্যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।
Read more Articles on
click me!

Recommended Stories

SpiceJet Flight Delay: জ্বালানির টাকা না দেওয়ায় দেরি! কলকাতা বিমানবন্দরে স্পাইসজেটের যাত্রীদের বিক্ষোভ
Punjab Drug Racket: শিশুদের হেরোইন খাইয়ে মাদক পাচার! পাঞ্জাবে ধৃত পাচারকারী