Farooq Abdullah Assassination Attempt: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা-কে গুলি করে হত্যার চেষ্টা করা হল। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জম্মুর গ্রেটার কৈলাসের এক বিয়েবাড়ির অনুষ্ঠানে তাঁকে একেবারে কাছ থেকে গুলি করতে যায় এক আততায়ী।

Farooq Abdullah Assassination Attempt: ভূস্বর্গে ব্রেকিং নিউজ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা-কে গুলি করে হত্যার চেষ্টা করা হল। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জম্মুর গ্রেটার কৈলাসের এক বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া সুরক্ষা বলয় ভেঙে ফারুক আবদুল্লাকে একেবারে কাছ থেকে গুলি করতে যায় এক আততায়ী। তবে দ্রুত নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ৮৮ বছরের ফারুক আবদুল্লা সম্পূর্ণ অক্ষত থাকেন। নিরাপত্তারক্ষীরা কমল সিং জামাওয়াল নামের সেই আততায়ীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কমল সিং জামওয়াল। বয়স প্রায় ৭০ বছর। তিনি জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

কীভাবে ঘটল এই ঘটনা

অভিযোগ, বিয়ের হলের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন সেই আততায়ী। পরে একটি পিস্তল বের করে খুব কাছ থেকে গুলি চালান। তবে সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা জম্মু-কাশ্মীর পুলিশের দুই আধিকারিক এবং নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে ফেলেন। ঘটনার সময় উপস্থিত লোকজনও অভিযুক্তকে ঘিরে ধরে। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ধরা পড়ার পর লোকজন তাঁকে মারধরও করেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশানাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা এখন পুরোপুরি সুস্থ আছেন।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কী জানালেন মুখ্যমন্ত্রী-পুত্র

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, তাঁর বাবা খুব অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তাঁর কথায়, "একজন ব্যক্তি লোডেড পিস্তল নিয়ে এত কাছে পৌঁছে গুলি চালাতে পেরেছেন। এটা বড় নিরাপত্তা প্রশ্ন তৈরি করছে। আল্লাহর কৃপায় বড় বিপদ হয়নি।"এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। অনেকেই এটিকে কাপুরুষোচিত আক্রমণ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন ব্যক্তি এত কাছে পৌঁছে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।