Bank Holidays: ১৪ নাকি ১৫- গণেশ পুজো উপলক্ষ্যে কবে বন্ধ ব্যাঙ্ক? রইল চলতি সপ্তাহে ছুটির তালিকা

Published : Sep 14, 2026, 12:54 PM IST

চলতি সপ্তাহে গণেশ পুজো সহ বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে দেশের একাধিক শহরে প্রায় ৪ দিন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেপ্টেম্বরের বাকি দিনগুলিতেও বিভিন্ন রাজ্যে ছুটি রয়েছে, যার কারণে ব্যাঙ্কের পরিষেবা মিলবে না।

PREV
15

চলতি সপ্তাহে প্রায় ৪ দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। শুধুমাত্র কলকাতায় নয়, সারা দেশ জুড়ে ছুটি ব্যাঙ্ক। চলতি সপ্তাহে আছে গণেশ পুজো। তেমনই আছে শিলংয়ে ইউনিটারিয়ান অ্যানিভার্সারি ডে। আবার ২০ তারিখ রবিবার। সব মিলিয়ে মিলবে চার দিন ছুটি।

25

সেপ্টেম্বরের ১৪ তারিখ বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি, বিজেয়ওয়াড়ায় গণেশ চতুর্থীর ছুটি। আবার ১৫ তারিখ আমগাবাদ, ভুবনেশ্বর, পানাজিতে সমবতসরি চতুর্থী পক্ষ বা গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ।

35

শিলংয়ে ইউনিটারিয়ান অ্যানিভার্সারি ডে পালিত হবে। এই কারণে এই দিন সেখানের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২০ সেপ্টেম্বর রবিবার। এই দিন সারা দেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

45

তেমনই ২১ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ২২ সেপ্টেম্বর কর্মপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বর মহারাজ হরি সিংজির জন্মদিনে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ সেপ্টেম্বর ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

55

তবে, এই কদিন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম খোলা থাকবে। চাইলে টাকা ট্রান্সফার করতে NEFT, RTGS, IMPS ব্যবহার করতে পারেন। এই কদিন রাজ্যের সমস্ত এটিএম ও ক্যাশ ডিপোজিট মেশিন সচল থাকবে। অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদানও আপনি করতে পারবেন।

Read more Photos on
click me!

Recommended Stories