অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করার দাবি জানিয়েছে ইউনিয়নগুলি। যদিও সরকার এই দাবি স্বীকার করলেও কোনো সময়সীমা জানায়নি। বেতনসীমা বৃদ্ধির সঙ্গে ভবিষ্যতে পেনশন ৩,৫৭০ টাকা থেকে ১২,৫০০ টাকা করার জল্পনা চলছে।
বর্তমানে অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মচারীরা ন্যূনতম পনশন পেয়ে থাকেন ১০০০ টাকা। যা দীর্ঘদিন ধরে আছে অপরিবর্তিত। যদিও নূন্যতম পেনশন বৃদ্ধির দাবি উঠেছে দীর্ঘদিন ধরে। শেষ বাজেটের সময় অনেকেই আশা করেছিলেন যে বাড়বে পেনশন। কিন্তু, সে সময় সকলেরই আশা ভঙ্গ হয়।
28
মাঝে দাবি উঠেছিল নূন্যতম পেনশন হবে ৭ হাজার টাকা। কিন্তু, বাস্তবে বাড়েনি কিছুই। এবার ফের প্রকাশ্যে নূন্যতম পেনশন বৃদ্ধির দাবি। সদ্য লেবার ইউনিয়নগুলোর তরফে EPS 95-র অধীনে ন্যূনতম পেনশন বাড়িয়ে প্রত্যেক মাসে ৯ হাজার টাকা করার দাবি জানানো হয়েছিল।
38
সদ্য হাউস অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী শোভা কারান্দলাজে নিশ্চিত করেছেন, এই মুহূর্তে নূন্যতম পেনশন হাজার টাকা থেকে পেনশন বৃদ্ধির দাবি জানিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। তবে তারা এই নূন্যতম পেনশন বৃদ্ধির জন্য কোনও সময়সীমা বেঁধে দেয়নি।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে জোর দিয়ে বলেন, EPS 95 একটি নির্ধারিত অবদান সংজ্ঞায়িত সুবিধা প্রকল্প। মন্ত্রীর তরফে পাওয়া তথ্য অনুসারে, পেনশন তহবিল মূলত ৮.৩ শতাংশ বেতনের কর্মচারীদের অবদান, ১৫০০০ টাকা পর্যন্ত বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান নিয়ে গঠিত।
58
বর্তমানে ৪৭,০৪,২৭০ জন সক্রিয় পেনশনভোগী প্রত্যেক মাসে পেনশন পাচ্ছেন। এর অর্থ নূন্যতম পেনশন বাড়িয়ে গোটা প্রক্রিয়াটি সংশোধন করা প্রয়োজন।
68
কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সামাজিক সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এবং কর্মচারীদের স্বার্থে আগামী দিন বেতনসীমা ২৫ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তা হলে, নূন্যতম পেনশন হবে ৩,৫৭০ টাকা থেকে ১২,৫০০ টাকা।
78
কারও বেতনসীমা ২৫ হাজার টাকা হলে অন্তত ১০ হাজার চাকরি করার পর একজন ব্যক্তিকে ন্যূনতম পেনশন হিসেবে ৯ হাজার টাকা নয় বরং ৩৫৭০ টাকা দেওয়া হতে পারে।
88
তবে, কবে থেকে এই টাকা বাড়বে তা বলা কঠিন। এখন সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরে দাবি উঠেছে টাকা বৃদ্ধির। এখন দেখার বাস্তবে কত টাকা বৃদ্ধি পায়।