LPG জটিলতার মাঝে বিরাট ঘোষণা কেন্দ্রের, এবার মিলবে ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে রান্নার গ্যাস

Published : Mar 27, 2026, 09:57 AM IST

এলপিজি সিলিন্ডারের ঘাটতি মেটাতে সরকার পাইপলাইন গ্যাসের সংযোগ বাধ্যতামূলক করছে। এই পরিবর্তনে উৎসাহ দিতে, কেন্দ্র ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস এবং সিকিউরিটি ডিপোজিট ছাড়াই নতুন পিএনজি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। 

PREV
16

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত। সেই যুদ্ধের প্রভাব পড়ছে মধ্যবিত্তের জীবনে। বর্তমানে চলছে এলপিজি গ্যাস নিয়ে সমস্যা। এই অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডারের হজলে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল সরকার।

26

সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে ২৫ দিন আর ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ৩৫ দিন করা হয়েছে। এই সময় অনেকেই সিলিন্ডার পাচ্ছেন না। রোজ কি রান্না হবে তা নিয়ে ভুগছে দুশ্চিন্তায়। এরই মাঝে বিরাট চমর দিল কেন্দ্র।

36

এবার ৫০০ টাকা মূল্যের গ্যাস এবার দেওয়া হবে বিনামূল্য। লাগবে না সিকিউরিটি ডিপোজিট। সদ্য পাইপলাইন সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের তরফে। পাইপলাইন সংযোগ নেওয়া সম্ভব সেখানে প্রত্যেককেই নিতে হবে তা। তা না হলে বাতিল হয়ে যাবে সংযোগ।

46

যাদের পাইপলাইন এবং এলপিজি সংযোগ দুটো আছে, তাদের এলপিজি ছেড়ে দিতে হবে। এমনই জানানো হয়েছে আগেই।

56

সদ্য কেন্দ্রীয় পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মার্কেটিং এবং তৈল শোধনাগার বিভাগের যুগ্ম সচিব জানান, পাইপলাইন গ্যাসের ব্যবহার বাড়াতে বিভিন্ন সংস্থা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস দিতে প্রস্তুত। পাইপলাইন গ্যাস বা পিএনজির ব্যবহার যাতে বাড়ে তার জন্যই এমনই উদ্যোগ নেওযা হচ্ছে বলে জানা যাচ্ছে।

66

এলপিজি ব্যবহারকারীদের ৩ মাস সময় দেওয়া হয়েছে এই সংযোগ নিচে। কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত ২.২ লক্ষ গ্রাহক এলপিজি থেকে পিএনজি সংযোগ নিয়েছে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে দিল্লিতে রাস্তা পুনর্নির্মাণের খরচও মকুব করে দেওয়া হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories